এক্সপ্লোর

Rishabh Pant: এখনও নাকি ১০০% ফিট নন, আইপিএল নিলামে উপস্থিত হয়ে কী জানালেন পন্থ?

IPL 2024: আসন্ন আইপিএলে ফের মাঠে নামতে চলেছেন।  তবে এখন কি পুরো ফিট ঋষভ পন্থ?  নিলামের মঞ্চে উপস্থিত থেকে সেখান থেকে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।

নয়াদিল্লি:  প্রথমবার আইপিএলে (IPL Auction) নিলামের টেবিলে উপস্থিত ছিলেন।  কেমনভাবে প্লেয়ারদের দর ওঠে, কীভাবে প্লেয়ারদের দলে নেওয়া হয় তা পুরোটাই নিজের চোখে দেখেছেন।  আসন্ন আইপিএলে ফের মাঠে নামতে চলেছেন।  তবে এখন কি পুরো ফিট ঋষভ পন্থ (Rishabh Pant)?  নিলামের মঞ্চে উপস্থিত থেকে সেখান থেকে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক।  জানিয়ে দিলেন এখনো ১০০ শতাংশ ফিট হওয়ার কাজ চলছে। 

এক সাক্ষাৎকারে পন্থ জানান, "আগের তুলনায় এখন অনেক ভাল আছি। আজ থেকে ৫-৬ মাস আগেও যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে ক্রমে নিজের ফিটনেসে উন্নতি করছি। তবে এখনও ১০০ শতাংশ ফিট হওয়ার চেষ্টা চলছে।  এই সময়টা আমার জন্য ভীষণ কঠিন ছিল। কিন্তু একই সঙ্গে এটাও বলব যে,  সবাই কঠিন সময় যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ।"  এক ভিডিও বার্তায় ভারতীয় দলের তরুণ এই উইকেটকিপার ব্যাটার আরও জানান, " ফিটনেসের বিষয়টা সব সময় যে শারীরিক তা নয়, মানসিক কাঠিন্যও প্রয়োজন হয় এই সময়।  যতবার আমি ভেঙে পড়েছি, ততবার ভারতীয় দলের অসংখ্য সমর্থক থেকে শুরু করে  আমার কাছের মানুষরা, প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়েছেন।  আমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন।"

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

দিল্লি ক্য়াপিটালসের তরফে কিছুদিন আগে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, আসন্ন আইপিএলে পন্থই তাঁদের অধিনায়ক।  খুব একটা বড়সড় অবনতি না হলে, আইপিএলের শুরু থেকেই খেলবেন। এবং দিল্লি ক্যাপিটালসকে তিনি নেতৃত্বও দেবেন। বুধবার মরুশহর দুবাইয়ের কোকা কোলা এরিনার নিলামের টেবিলেও হাজির ছিলেন পন্থ। দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ও কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে বসেছিলেন পরের মরশুমের দল গুছিয়ে নিতে।

আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হয়নি দিল্লি। একটা সময় যারা খেলত দিল্লি ডেয়ারডেভিলস নামে। বীরেন্দ্র সহবাগের মতো বিধ্বংসী ব্যাটারও তাদের খেতাব জেতাতে পারেনি। সৌভাগ্যের খোঁজে দলের নামই বদলে ফেলে দিল্লি। ডেয়ারডেভিলস নাম বদলে দিল্লি ক্যাপিটালস করেও ট্রফির দেখা মেলেনি। এবারের মিনি অকশনে কাদের নেবে দিল্লি, কৌতূহলী ছিলেন অনেকেই।

নিলামের টেবিল থেকে মোট ৯ ক্রিকেটারকে কিনেছে দিল্লি। যার মধ্যে সবচেয়ে বেশি দামে দলে নিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের কুমার কুশাগ্রকে। ৭ কোটি ২০ লক্ষ টাকায়। এছাড়া হ্যারি ব্রুককে ৪ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। নিলাম থেকে কিনেছে ট্রিস্টান স্টাবস (৫০ লক্ষ), রিকি ভুঁই (২০ লক্ষ টাকা), রশিক দার (২০ লক্ষ টাকা), ঝাই রিচার্ডসন (৫ কোটি টাকা), সুমিত কুমার (১ কোটি টাকা), শাই হোপ (৭৫ লক্ষ টাকা) ও স্বস্তিক চিকারাকে (২০ লক্ষ টাকা)।

সেরা শিরোনাম

Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
IND vs NZ Day 3 Highlights: স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
IND vs NZ Live Score: ২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
IND vs NZ: আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget