এক্সপ্লোর

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এবার অ্যাশেজ-জয়কে পাখির চোখ করছেন স্টোকস

১ অগস্ট থেকে শুরু অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ পুনর্দখল করাকেই পাখির চোখ করেছেন ইংরেজ অলরাউন্ডার

লন্ডন: ক্রিকেট যেমন কেড়ে নেয়, তেমন ফিরিয়েও দেয়। বেন স্টোকসকেই দেখুন। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৯ রান। স্টোকসকে পরপর চার বলে চারটি ছক্কা মেরে নাটকীয়ভাবে ট্রফি ছিনিয়ে নিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। দর্শকঠাসা ইডেন দেখেছিল ইংরেজ অলরাউন্ডারের কান্নায় ভেঙে পড়ার করুণ ছবি। ওয়ান ডে বিশ্বকাপে যেন শাপমোচন ঘটল স্টোকসের। ব্যাট হাতে ইংল্যান্ডের জয়ের নায়ক স্টোকস। তাঁর অপরাজিত ৮৪ রানের লড়াকু ইনিংস রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে জিতিয়ে দিয়েছে। সেই স্টোকস তাঁর পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন। আর সেটা হল অ্যাশেজ সিরিজ জয়। ম্যাচের পর স্টোকস বলেছেন, ‘অবিশ্বাস্য অনুভূতি। ট্রফিটা জিততে না পারলে ধ্বংস হয়ে যেতাম। তবে ম্যাচটা হয়তো ক্রিকেট ইতিহাসে সেরা হিসাবে থেকে যাবে। বিশ্বকাপের ফাইনালে যা নাটক প্রত্যাশা করা হয়, সবই ছিল। এই ম্যাচের অংশ হতে পারাটা অভূতপূর্ব ব্যাপার।’ ১ অগস্ট থেকে শুরু অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ পুনর্দখল করাকেই পাখির চোখ করেছেন ইংরেজ অলরাউন্ডার। স্টোকস বলেছেন, ‘আমরা হয়তো বিশ্বচ্যাম্পিয়ন। তবে অ্যাশেজও জিততে চাই। দলের সকলেই এখন নিজেদের চ্যাম্পিয়ন ভাবার যোগ্য। তবে অ্যাশেজের জন্য ফের নতুন করে লড়াই করতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের হার নিয়ে স্টোকস বলেছেন, ‘ওটা অতীত। আমি ভুলে গিয়েছি। এখন কী হচ্ছে আর ভবিষ্যতে কী হবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই।’ নিউজিল্যান্ডের রান তাড়া করতে নেমে এক সময় এক বলে দুরান দরকার ছিল ইংল্যান্ডের। স্টোকস বলেছেন, ‘আমি ঠিক করেছিলাম হাওয়ায় মেরে ক্যাচ দেব না। মনে মনে ভেবেছিলাম, ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে নায়ক হয়ে যাব, সেই প্রলোভনটাকে সামলাতে হবে। তবে চেয়েছিলাম যাতে দুরান হয়ে যায়। দশ মিনিটের জন্য ড্রেসিংরুমে ফেরাটা সন্তোষজনক ছিল না।’ সুপার ওভার শুরু হওয়ার আগে কী ভাবছিলেন? স্টোকস বলেছেন, ‘ড্রেসিংরুমে ফিরে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট শাওয়ারের নীচে কাটাই। খুব বিরক্ত আর রেগে ছিলাম। তারপর নিজেকে সংযত করি কারণ কাজ তখনও বাকি ছিল।’

সেরা শিরোনাম

IND vs SL Live: চতুর্থ দিন লাঞ্চের সময় ফলো অন করে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৮৩/২, লাইভ আপডেট
চতুর্থ দিন লাঞ্চের সময় ফলো অন করে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৮৩/২, লাইভ আপডেট
Cristiano Ronaldo: ছুড়ে দিলেন আর্মব্যান্ড, আল নাসেরের জয়ের দিনেও বিতর্কের কেন্দ্রে রোনাল্ডোর আচরণ
ছুড়ে দিলেন আর্মব্যান্ড, আল নাসেরের জয়ের দিনেও বিতর্কের কেন্দ্রে রোনাল্ডোর আচরণ
IND vs SL: বৈভব ও যশস্বীকে কড়া শাস্তি দিন, আইসিসিকে আর্জি ভারতের প্রাক্তন ক্রিকেটারের!
বৈভব ও যশস্বীকে কড়া শাস্তি দিন, আইসিসিকে আর্জি ভারতের প্রাক্তন ক্রিকেটারের!
India vs Afganistan: বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন, চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন নবীন
বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন, চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন নবীন

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Bengal Cricket: জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
জেলা প্রতিনিধিরা না আসায় পণ্ড সিএবির বৈঠক! আজ অ্যাপেক্স কাউন্সিলের সভায় AGM-এর দিন ঘোষণা
Dev-Subhasree: রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'
রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'
Viral News: ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন
ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন
Weather Update: ধেয়ে আসছে দুর্যোগ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
ধেয়ে আসছে দুর্যোগ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
US-Russia Relations: আমেরিকার বায়ুসেনার বিমান হঠাৎই রাশিয়ায় ঢুকে পড়ল, সওয়ার ছিলেন CIA প্রধান, মস্কোর সঙ্গে গোপন বৈঠক?
আমেরিকার বায়ুসেনার বিমান হঠাৎই রাশিয়ায় ঢুকে পড়ল, সওয়ার ছিলেন CIA প্রধান, মস্কোর সঙ্গে গোপন বৈঠক?
Embed widget