এক্সপ্লোর

Rashid Khan on Twitter: আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন, আর্জি রাশিদ খানের

আফগানিস্তান থেকে দফায় দফায় সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন অংশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে তালিবানরা।

কাবুল: আফগানিস্তানকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আফগানদের হত্যা বন্ধ করুন! ট্যুইটারে আর্তি আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের।

আফগানিস্তান থেকে দফায় দফায় সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মসনদে বসার পর থেকেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তার পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন অংশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে তালিবানরা। শুরু হয়েছে হত্যা, ধ্বংসলীলা গোটা দেশ জুড়ে।

যার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন রশিদ। তিনি ট্যুইট করেছেন, 'বিশ্বের প্রিয় নেতারা। দেশে তুমুল অশান্তির আবহ। প্রত্যেক দিন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে, মারা যাচ্ছে। ঘরদোর, সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার ভিটেহীন। আমাদের আর অশান্তি দেবেন না। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন।'

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ক্রিকেট দলের সাফল্য চোখে পড়ার মতো। অল্প সময়েই বিশ্বে নিজেদের ক্রিকেটের জন্য সুখ্যাতি কুড়িয়েছে আফগানরা। আর সেই সাফল্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন রশিদ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। তার মধ্যেই দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রশিদ।

এদিকে, বিশ্বকাপের আগেই আফগান দলের নতুন বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন অজি ফাস্ট বোলার শন টেট। ২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি ওয়ান ডে, ২১টি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলে মোট ৯৫টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন টেট। চোট আঘাতে জর্জরিত কেরিয়ারে বেশি ম্যাচ খেলতে না পারলেও তাঁর বলের গতি ছিল নজরকাড়া। ৩৮ বছর বয়সী টেট অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দল এবং ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ দলেরও সদস্য ছিলেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। আসন্ন বিশ্বকাপে রশিদ খান, মহম্মদ নবিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget