এক্সপ্লোর

বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন, বাঙালি ক্রিকেটার এখন রেলকে সিগন্যাল দেখাচ্ছেন

কোচিং অ্যাকাডেমির হয়ে মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধেও একবার খেলেছিলেন শুভজিৎ। বলছেন, ‘‘বিহারে সেই ম্যাচে ধোনি হেলিকপ্টার শট মারতে গিয়ে তিনটি ব্যাট ভেঙেছিল। ছ’টি বল হারিয়েছিল।"

কলকাতা: অফস্টাম্পের বাইরে পড়া বল মিড উইকেট বা স্কোয়্যার লেগ বাউন্ডারিতে ফেলে দিচ্ছেন অনায়াসে। বিরাট কোহলির এই শট মন্ত্রমুগ্ধের মতো দেখেছে ক্রিকেটবিশ্ব। পরে শটটির নামকরণ হয়েছে ‘হুইপ শট’। চাবুকের মতো ব্যাট চালিয়ে কীভাবে এত অনায়াসে বলকে নিজের পছন্দের জায়গায় পাঠান বিরাট,  বিস্মিত হয়ে ভেবেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলেই। বাংলার ময়দানে এমন একজন আছেন, যিনি বিরাটের এই ব্রহ্মাস্ত্রের সন্ধান পেয়েছিলেন ১১ বছর আগেই! যখন ক্রিকেটদুনিয়ার সেরা ব্যাটসম্যান হয়ে ওঠেননি বিরাট। তবে তাঁকে সেরা সম্ভাবনা বলে দেখতে শুরু করে দিয়েছিল বিশ্ব। সেই বঙ্গ ক্রিকেটারের নাম? শুভজিৎ চক্রবর্তী। বড়সড় চেহারার জন্য বাংলার অনূর্ধ্ব ১৬ দলের প্রাক্তন কোচ সতীন্দর সিংহ যাঁর নামকরণ করেছিলেন ‘জায়ান্ট’। তারপর থেকে ময়দানে সেই নামেই পরিচিত হয়ে ওঠেন অফস্পিনার-অলরাউন্ডার। শুভজিৎকে ময়দান মনে রেখেছে বিরাট কোহলির ঘাতক হিসাবে। ২০০৯ সালে ইডেনে পি সেন ট্রফির ফাইনালে তাঁর বলেই যে থেমেছিল বিরাট-তাণ্ডব! ১২১ বলে ১৮৪ রানে আউট হয়েছিলেন বিরাট। কোহলি যখন বিশ্বক্রিকেটের মধ্যমণি, শুভজিৎ তখন বাইশ গজ থেকে অনেক দূরে। রেলের চাকরি নিয়ে ব্যস্ত। তবে কোহলির প্রসঙ্গ উঠতেই এখনও ফিরে যান ১১ বছর আগের সেই দিনটায়। এবিপি আনন্দকে শুভজিৎ বললেন, ‘‘পি সেন ট্রফির সেই ফাইনালে আমাদের টাউন ক্লাবের বিরুদ্ধে কী ব্যাটিংটাই না করেছিল মোহনবাগানের হয়ে খেলা বিরাট! সেই ম্যাচে মোহনবাগানের হয়ে বিরাটের সঙ্গে খেলেছিল মণীশ পাণ্ডে, মনোজ তিওয়ারি, সূর্যকুমার যাদব, ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারিরা। আমাদের দলে ছিল মহম্মদ শামি।“ ইডেনে সেদিন বিরাটের বিধ্বংসী ১৮৪ ম্যাচের রং পাল্টে দিয়েছিল। শুভজিৎ বলছেন, “বিরাটের একটা শট এখনও চোখে লেগে রয়েছে। ওকে স্টেপ আউট করতে দেখে শর্ট বল করেছিলাম। ও মুহূর্তের মধ্যে শরীরের ওজন পিছনের পায়ে নিয়ে গিয়ে কভারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে দিয়েছিল। অফস্পিনারের বল এভাবে খেলা দেখেই বুঝে গিয়েছিলাম, এ ছেলে ক্রিকেটে রাজত্ব করতে এসেছে। ওর বিখ্যাত হুইপ শটও সেই ম্যাচেই প্রথম দেখেছিলাম।’’ চেতলায় মামার বাড়ির পাড়ায় অরূপ ভট্টাচার্য ও লোপামুদ্রা ভট্টাচার্যের কাছে ক্রিকেটে হাতেখড়ি শুভজিতের। শৈশবের সেই অ্যাকাডেমিতে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে তিনি পেয়েছিলেন মোহনবাগানের আই লিগ জয়ী প্রাক্তন কোচ সঞ্জয় সেনকে। তারপর ক্যালকাটা ক্রিকেট কোচিং সেন্টারে গোপাল বসুর কাছে প্রশিক্ষণ। শুভজিৎ বলছেন, ‘‘গোপাল স্যার বিরাটদের অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের ম্যানেজার ছিলেন। স্যারের মুখেই প্রথম বিরাটের কথা শুনেছিলাম।’’ পি সেন ট্রফির সেই ম্যাচে সতীর্থ পেসার সৌরভ দত্তের শর্ট বল কীভাবে মিড উইকেট গ্যালারিতে উড়িয়েছিলেন বিরাট, মনে আছে শুভজিতের। আর বিরাটকে আউট করার সেই ডেলিভারি? ময়দানের জায়ান্ট বলছেন, ‘‘বিরাটকে স্টেপ আউট করতে দেখে রাউন্ড আর্ম বল করেছিলাম। লং অনে বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেছিল সৌরভ তিওয়ারি।’’ সেই ম্যাচে ৫ উইকেট এবং ব্যাটে ৪৫ রান করলেও দলকে জেতাতে না পারার হতাশা এখনও রয়েছে জায়ান্টের। ম্যাচের আগে বিরাটকে নিয়ে ড্রেসিংরুমে কী আলোচনা হয়েছিল? ওঁকে থামানোর জন্য কোনও বিশেষ পরিকল্পনা? ৩৪ বছরের শুভজিৎ বলছেন, “প্রতিপক্ষ দলে বিরাট থাকা মানে বাড়তি চাপ। তবে আমরা ঠিক করেছিলাম, ওকে নিয়ে বেশি ভাবব না। স্বাভাবিক বল করব। তা নাহলে চাপ বাড়বে। আমাদের কোচ সুমন চক্রবর্তীও তাই বলেছিলেন। তবে সেই ম্যাচে বুঝে গিয়েছিলাম, বিরাট নিজের ছন্দে ব্যাট করতে শুরু করলে ওকে থামানো কার্যত অসম্ভব। পরবর্তীকালে গোটা ক্রিকেটবিশ্বই সেটা উপলব্ধি করেছে।” বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন, বাঙালি ক্রিকেটার এখন রেলকে সিগন্যাল দেখাচ্ছেন বাড়িতে স্ত্রী ও মেয়ের সঙ্গে শুভজিৎ কোচিং অ্যাকাডেমির হয়ে মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধেও একবার খেলেছিলেন শুভজিৎ। বলছেন, ‘‘বিহারে সেই ম্যাচে ধোনি হেলিকপ্টার শট মারতে গিয়ে তিনটি ব্যাট ভেঙেছিল। ছ’টি বল হারিয়েছিল। ও তখন সদ্য ইন্ডিয়া এ দলের হয়ে কিনিয়া থেকে খেলে ফিরেছে। দারুণ ছন্দে ছিল।’’ বিরাট এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসাবে সর্বত্র সমাদৃত। আর ১১ বছর আগে কলকাতা ময়দানের বিরাট-ঘাতক ব্যস্ত রেলের চাকরি নিয়ে। দক্ষিণ-পূর্ব রেলের কর্মী শুভজিৎ। আগে পাঁশকুড়ার ইস্ট আউটারে ট্রেনের সিগন্যাল পদ্ধতির দেখাশোনা করতেন। কলকাতার রামগড় থেকে প্রত্যেকদিন যাতায়াত করতেন। তবে তাঁর বিরাটকে আউট করার কথা জানতে পেরে দক্ষিণ-পূর্ব রেলের ডিআরএম এত প্রসন্ন হন যে, তাঁকে কাছাকাছি সাঁতরাগাছিতে বদলি করে দেন। সেখানেই সিগন্যালিংয়ের দেখাশোনা করেন। ক্রিকেট থেকে এত দূরে সরে থাকতে আক্ষেপ হয় না? ‘‘খুব মন খারাপ হয়ে যায়। ২০১১ সাল থেকে চাকরি করছি। ২০১৫-১৬ মরসুমে শেষবার বিএনআর-এর হয়ে সিএবি-র ক্লাব ক্রিকেট খেলেছি। এখন অফিসের ম্যাচ খেলি,’’ বলছিলেন শুভজিৎ। যোগ করলেন, “ওই ম্যাচের পর বিরাট বলেছিল, একমাত্র আমার বল খেলতেই কিছুটা সমস্যা হয়েছিল। সেটাই আমার পরম প্রাপ্তি। বিরাটকে আউট করায় টাউন ক্লাবের কর্তা দেবব্রত দাস পরের মরসুমের জন্যও আমার সঙ্গে চুক্তি করেছিলেন।” ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন শুভজিৎ। বলছেন, ‘‘বাচ্চাদের কোচিং করাতে চাই। অনেক তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। তাদের কাছে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষা জুনিয়রদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’’

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget