এক্সপ্লোর

Titagarh News: টিটাগড়ে কাটা গ্যাসের রমরমা, খবর সম্প্রচার হতেই আজ বন্ধ কারবার 

North 24 Parganas News: গুমটি ঘরে পরপর ঠাসা রান্নার গ্যাসের সিলিন্ডার। রাস্তার পাশের দোকান থেকে দিব্যি চলছিল রান্নার গ্য়াসের সিলিন্ডার থেকে অটোয় গ্যাস ভরার কাজ।

সমীরণ পাল, টিটাগড়: কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরণের পরেও টিটাগড়ে (Titagarh News) কাটা গ্যাসের রমরমা। এবিপি আনন্দে খবর সম্প্রচার হতেই বন্ধ ব্যবসা। ঝাঁপ ফেলে উধাও দোকান মালিক, কর্মীরা। টিটাগড় ৪ নম্বর ওয়ার্ডে বি টি রোডে চলছিল কাটা গ্যাসের কারবার। এই ৪ নম্বর ওয়ার্ডেই মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ। ঘনবসতি এলাকায় প্রচুর সিলিন্ডার মজুত, যে কোনও সময় ঘটতে পারে বিস্ফোরণ

খবর সম্প্রচার হতেই বন্ধ কারবার: গুমটি ঘরে পরপর ঠাসা রান্নার গ্যাসের সিলিন্ডার। রাস্তার পাশের দোকান থেকে দিব্যি চলছিল রান্নার গ্য়াসের সিলিন্ডার থেকে অটোয় গ্যাস ভরার কাজ। বুধবার এবিপি আনন্দ এখানে পৌঁছোতেই, ক্য়ামেরা দেখে পালান সেখানকার কর্মীরা। তিনদিন আগে টিটাগড় পুরসভার যে এলাকায় বিস্ফোরণ ঘটে সেখান থেকে একেবারে কাছেই এই বেআইনি গ্যাসের দোকান।অভিযোগকারী প্রোমোটার অনিল গুপ্ত বলেন, "আরমান মণ্ডলের দখলে ছিল।                                 

দুদিন আগে টিটাগড়ের যে ফ্ল্য়াটে বিস্ফোরণ ঘটে তা জবরদখল করে রাখার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের বিরুদ্ধে। এবার কাটা গ্য়াসের কারবারেও শোনা গেল সেই নাম। তবে এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল। তালাবন্ধ বেআইনি গ্যাসের দোকান। এই বেআইনি গ্যাসের গুমটির ১০০ থেকে ১৫০ মিটার দূরত্বেই টিটাগড় থানা। প্রশ্ন উঠছে, থানার এত কাছে কীভাবে চলছিল বেআইনি গ্যাসের কারবার?লনেপথ্যে কাদের হাত? এনিয়ে তৃণমূল পরিচালিত টিটাগড় পুরসভার প্রাক্তন ও বর্তমান পুরপ্রধান নাম না করে পুরস্পরের ঘাড়ে দায় চাপিয়েছেন। প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী বলেন, "আমার আমলে এসব কিছু হত না আর এসব কিছু ছিল না। আর আমার আমলে এসব দাদাগিরিও ছিল না।  আমার এলাকায় দু'নম্বরি কাজ হবে, আমায় না জানিয়ে হবে? এটা হতে পারে না। পুলিশ সতর্ক আছে, অল্প দিনের মধ্যেই দলও সবটাই বুঝে গেছে। অল্পদিনের মধ্যেই এসব বন্ধ হয়ে যাবে টিটাগড়ে। আর এই ধরনের জিনিস টিটাগড়ে।'' বর্তমান পুরপ্রধান কমলেশ সাউ বলছেন, "টিটাগড় অনেকটা এগিয়ে এসছে। আমি অস্বীকার করছি না হয়তো লুকিয়ে চুরিয়ে কিছু লোকজন করছে। সেটা আমি প্রশাসনকে জানাব।'' পুলিশ সূত্রে দাবি, বন্ধ করা হয়েছে ওই বেআইনি গ্যাসের গুমটি। অভিযুক্তদের খোঁজে চলছে তদন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget