এক্সপ্লোর

Paris Olympics: হেইলব্রোনার চ্যালেঞ্জার জিতলেন নাগাল, প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা?

Sumit Nagal: নিজের কেরিয়ারের ষষ্ঠ এটিপি চ্যালেঞ্জার জিতলেন সুমিত নাগাল।

নয়াদিল্লি: হেইলব্রোনার চ্যালেঞ্জারের (Heilbronn Challenger) ফাইনালে দুরন্ত জয় সুমিত নাগালের (Sumit Nagal)। তিন সেটের লড়াইয়ে বিশ্বের ১৮৪ নম্বর পুরুষ টেনিস তারকা অ্যালেকজান্ডার রিটসচার্ডকে হারালেন ভারতীয় টেনিস তারকা। ম্যাচের স্কোরলাইন নাগালের পক্ষে ৬-১, ৬-৭, ৬-৩। এই জয়ের সুবাদে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) টিকিট প্রায় পাকাই করে ফেললেন সুমিত নাগাল।

এটি নাগালের কেরিয়ারের ষষ্ঠ এটিপি খেতাব। এই নিয়ে চতুর্থবার সুরকির কোর্টে এটিপি ১০০-র খেতাব জিতলেন ভারতীয় টেনিস তারকা। এ বছরে তাঁর দ্বিতীয় চ্যালেঞ্জার এটি। এই খেতাব জয়ের সুবাদেই নাগাল পুরুষদের সিঙ্গেলসে কেরিয়ার সেরা ৭৭তম ব়্যাঙ্কিংয়ে উঠে আসবেন। এর সুবাদেই নাগালের প্যারিস অলিম্পিক্সের টিকিট প্রায় পাকা হওয়ার পথে। অলিম্পিক্সে প্রথম ৬৪ জন টেনিস তারকা মূলভাগে অংশগ্রহণ করবেন। সেখানে ভারতীয়দের মধ্যে একমাত্র নাগালই সরাসরি অলিম্পিক্সে খেলার যোগ্যতাঅর্জনের দৌড়ে রয়েছেন।

সোমবার, ১০ জুনই এই তালিকা প্রকাশ করা হবে। ফলে আর বেশি অপেক্ষা করতে হবে না। নাগালের তো ব়্যাঙ্কিং ৭৭, তাও তিনি কী করে সরাসরি অলিম্পিক্সের ছাড়পত্র পাবেন? এখানে কার্যকর হবে এক নিয়ম। এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম ৫৬ জন তারকা সরাসরি অলিম্পিক্স খেলবেন। কিন্তু সেখানে নিয়ম অনুযায়ী এক দেশের চারজনের বেশি টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন না। 

 

এই ৫৬ জন বাদে বাকি আটটি স্থান মহাদেশীয় কোটা, ইউনিভার্সিটি স্থান, অলিম্পিক্সে প্রাক্তন সোনাজয়ী তারকা এবং গ্র্যান্ডস্ল্যাম বিজেতাদের দেওয়া হবে। নাগাল এই চ্যালেঞ্জার জিতে ১১ স্থান উঠে এসেছেন। পরাজিত হলে নতুন ব়্যাঙ্কিংয়ে কিন্তু ৮৮-তেই থেকে যেতে হত তাঁকে। এর সুবাদেই এক দেশের চার খেলোয়াড়ের নিয়ম মানলে নাগাল অলিম্পিক্স ব়্যাঙ্কিং তালিকায় ৫৬ নম্বরে রয়েছেন। ফলে তাঁর সরাসরি অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়াটা কিন্তু এখন খালি সময়ের অপেক্ষা। তবে সরকারিভাবে সেই ঘোষণার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা করতেই হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রোল গ্যাঁরোজে খেতাব উঠল নাদাল-উত্তরসূরির হাতে, ফরাসি ওপেন জিতে ইতিহাস আলকারাজ়ের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬০ রান তুলে ফেলেছে ভারত, হাতে এখনও ১ উইকেট, গল টেস্টের লাইভ আপডেট
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬০ রান তুলে ফেলেছে ভারত, হাতে এখনও ১ উইকেট, গল টেস্টের লাইভ আপডেট
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget