এক্সপ্লোর

Sunil Chhetri Free-kick: আইএসএলের নক আউটে সুনীল ছেত্রীর এই গোল ঘিরেই বাঁধল গোল

ISL playoffs: ফাইনালে পৌঁছনোর লক্ষ্য়ে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুই লেগের ম্যাচে ৭ ও ১২ মার্চ মাঠে নামবে বেঙ্গালুরু।

বেঙ্গালুরু: আইএসএলের প্রথম নক আউট (ISL Knockouts) ম্যাচে তুলকালাম। বেঙ্গালুরু এফসি ও কেরল ব্লাস্টার্সের (Bengaluru FC vs Kerala Blasters) মধ্যেকার নক আউট ম্যাচে সুনীল ছেত্রীর এক গোল নিয়ে যত কাণ্ড। ঝামেলার ঝাঁঝ এতটাই তীব্র ছিল যে ম্যাচের পর্যন্ত শেষ করা সম্ভব হয়নি। তার আগেই ক্ষুব্ধ কেরল ব্লাস্টার্স মাঠ ত্যাগ করে। 

বিতর্কিত গোল

গোলশূন্য ৯০ মিনিটের পর আইএসএলের প্রথম নক আউট ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ম্যাচের ৯৬ মিনিটে সুনীল ছেত্রী (Sunil Chhetri) কেরল ব্লাস্টার্সের বক্সের বাইরে এক ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে দেন। সুনীলের ফ্রি-কিকের সময় কেরলের খেলোয়াড়রা স্পষ্টতই প্রস্তুত ছিলেন না। অভিযোগ রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল ফ্রি-কিক নেন। ক্ষোভে ফেটে পড়েন কেরল ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ। তিনি দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। মাঠ ছাড়ার আগে রেফারির সঙ্গে তুমুল তর্কাতর্কি করতে দেখা যায় কেরল ব্লাস্টার্সের ফুটবলারদের। সব মিলিয়ে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেনজির ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল।

 

শেষমেশ কেরল আর মাঠে না নামার সিদ্ধান্ত নেওয়ায় ১-০ গোলেই জয়ী হয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলে বেঙ্গালুরু। ফাইনালে পৌঁছনোর লক্ষ্য়ে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুই লেগের ম্যাচে ৭ ও ১২ মার্চ মাঠে নামবে বেঙ্গালুরু। ম্যাচের পর বিতর্কিত এই গোল এবং কেরল ব্লাস্টার্সের দল তুলে নেওয়ার ঘটনা প্রসঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করেন সুনীল ছেত্রী। তাঁর দাবি তিনি নিজের কেরিয়ারে এর আগে কখনও এমন ঘটনার সাক্ষী থাকেননি।

জীবনে প্রথম

তারকা ফুটবলার বলেন, 'আমার ২২ বছরের কেরিয়ারে এমন ঘটনা আমি কখনও দেখিনি। এটা (কেরলের মাঠ ছাড়া) সঠিক পথ নয়। আমি তো সবসময় রেফারিকে জিজ্ঞেস করেই ফ্রি-কিক নিই। কারণ ওঁ অনুমতি না দিলে গোটা বিষয়টার মানেই থাকে না। ম্যাচ আদৌ আর খেলা হবে কি না, সেই নিয়ে প্রথমে আমরা সন্দিহানই ছিলাম। তবে দল সেমিফাইনালে পৌঁছতে পারায় আমি খুশি। মুম্বইয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' ছেত্রীর আরও দাবি যে একবার খেলোয়াড় তাঁর কাছ থেকে অনুমতি নেওয়ার পর, রেফারির আবারও ফ্রি-কিকের বাঁশি বাজানোটা জরুরি নয়। 'রেফারি আমায় জিজ্ঞেস করেছিলেন ওয়ালটা পিছনে সারানোর জন্য তিনি বলবেন, না ফ্রি-কিকের বাঁশি বাজাবেন। ওঁরা এটা করেই থাকেন।' বলেন ছেত্রী।

আরও পড়ুন: ৯০ মিনিটের মধ্যে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার শপথ এটিকে মোহনবাগানের কোচের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget