এক্সপ্লোর

Sunil Gavaskar: কেরিয়ারের মন্থরতম ইনিংস, জন্মদিনে ফিরে দেখা গাওস্করের রহস্যে ভরা ব্যাটিং

Sunil Gavaskar Update: ক্রিকেটের বিবর্তন হয়েছে কালের নিয়মে। এখন পঞ্চাশ ওভারে ক্রিকেটে পাঁচশোর কাছাকাছি রান উঠে যাচ্ছে। কুড়ির ক্রিকেট আসার পর সেই ফর্ম্যাটেও দুশোর ওপর রান উঠে যাচ্ছে।

মুম্বই: সুনীল গাওস্কর। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তী এক ব্যাটার। টেস্টে ক্রিকেটে দশ হাজার রান করা প্রথম ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ৩৪টি ও ওয়ান ডে ক্রিকেটে (One Day International Cricket) ১টি সেঞ্চুরি রয়েছে। তবে সুনীল গাওস্করের (Sunil Gavaskar) একটি ইনিংস আজও রহস্যে ভরা। কেন তিনি এমন ইনিংস খেলেছিলেন তার উত্তর আজও মেলেনি। কিন্তু সেই ইনিংসটিই গাওস্করের কেরিয়ারের মন্থরতম ইনিংস। তাও আবার বিশ্বকাপের মঞ্চেই এসেছিল সেই ইনিংস। ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বকাপের (World Cup) মঞ্চে প্রথম ম্যাচেই গোটা ইনিংস ব্যাট করে মাত্র ৩৬ রান করে অপরাজিত ছিলেন লিটল মাস্টার। আমাদের ওস্তাদের মার সিরিজে আজকের প্রতিবেদন গাওস্করের সেই রহস্যভরা ইনিংস নিয়েই -

ওয়ান ডে ক্রিকেটে টেস্টের ব্যাটিং

ক্রিকেটের বিবর্তন হয়েছে কালের নিয়মে। এখন পঞ্চাশ ওভারে ক্রিকেটে পাঁচশোর কাছাকাছি রান উঠে যাচ্ছে। কুড়ির ক্রিকেট আসার পর সেই ফর্ম্যাটেও দুশোর ওপর রান উঠে যাচ্ছে। কিন্তু ওয়ান ডে ক্রিকেটে গোটা ইনিংস ব্যাট করে ৩৬! এত মন্থর ব্যাটিং সমর্থনযোগ্য নয়, এমনকী তা টেস্ট ম্যাচ হলেও। সালটা ছিল ১৯৭৫। প্রথমবার বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ডের মাটিতে। আয়োজকদের বিরুদ্ধেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ভারত। ইংল্য়ান্ডের ৩৩৫ রান তাড়া করতে ওপেনে নেমেছিলেন গাওস্কর। তখনকার দিনে ওয়ান ডে ক্রিকেট ৬০ ওভারের ছিল। কিন্তু পুরো ইনিংস ব্যাট করে মাত্র ২০.৬৮ স্ট্রাইক রেটে ১৭৪ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেছিলেন এই কিংদন্তী। নিজের ইনিংসে একটি মাত্র বাউন্ডারি হাঁকিয়েছিলেন সানি। বিশাল লক্ষ্যমাত্রার ধারেকাছে স্বভাবতই পৌঁছতে পারেনি ভারত। ৬০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রানই বোর্ডে তুলতে পারে ভারত। তবে ম্যাচে হারের থেকেও গাওস্করের এমন ব্যাটিং অবাক করে দিয়েছিল সবাইকে। কেন তিনি এই ধরনের ইনিংস খেলেছিলেন তার জবাব যদিও মেলেনি পরে। 

তবে গাওস্করের মন্থর এই ইনিংস নিয়ে নানা মুনির নানা মত। অনেকেই মনে করেন সেদিন রানই উঠছিল না পিচে। এছাড়াও ব্যাটে-বলে কানেক্টও হচ্ছিল না তাঁর। আবার অনেকের মত বিশ্বকাপের জন্য ভেঙ্কটরাঘবনকে অধিনায়ক নির্বাচন করাটা মেনে নিতে পারেননি পাঁচ ফুট পাঁচ ইঞ্চির এই ক্রিকেটার।দল নির্বাচন নিয়েও নাকি প্রশ্ন তুলেছিলেন। উল্লেখ্য, সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। 

আরও পড়ুন: ''কপিল দেবের বক্তব্য সমর্থন করি না'', বিরাটের পাশে তাঁর ছোটবেলার কোচ

সেরা শিরোনাম

IND vs SL Live: ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
Durand Cup 2026 Final: ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Asian Games 2026: এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget