এক্সপ্লোর

Virat Kohli: ''কপিল দেবের বক্তব্য সমর্থন করি না'', বিরাটের পাশে তাঁর ছোটবেলার কোচ

Rajkumar On Kapil Dev Statement: এই বিষয়টি তুলে অশ্বিনের সঙ্গে তুলনা করে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব জানিয়েছিলেন যে যদি অশ্বিনকে বসিয়ে দেওয়া হয়, তবে বিরাটকে কেন বসানো হচ্ছে না।

মুম্বই: বিরাটকে নিয়ে করা কপিল দেবের (Kapil Dev) বক্তব্যে একদমই সমর্থন করছেন না বিরাটের (Virat Kohli) ছোটবেলার কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma)। চূড়ান্ত অফফর্মে রয়েছেন বিরাট। কিন্তু এরপরও তাঁকে একাদশে খেলানো হচ্ছে ক্রমাগত। এই বিষয়টি তুলে অশ্বিনের সঙ্গে তুলনা করে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব জানিয়েছিলেন যে যদি অশ্বিনকে বসিয়ে দেওয়া হয়, তবে বিরাটকে কেন বসানো হচ্ছে না।

বিরাটের পাশে রাজকুমার শর্মা

কপিল দেবের বক্তব্যকে একদমই সমর্থন করছেন না বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি বলছেন, ''কপিল দেবের বক্তব্যকে একদমই সমর্থন করছি না। এত বড় বিবৃতি দেওয়া মতো কিছু হয়নি বিরাটকে নিয়ে। দেশের হয়ে অনেক অবদান রয়েছে ওঁর। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করা কখনওই মুখের কথা নয়। আমার মনে হয় না যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাটকে রিজার্ভ বেঞ্চে বসাবে।''

কী বলেছিলেন কপিল দেব?

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ শতরান এসেছিল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। তারপর প্রায় তিন বছর হতে চলল, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পরবর্তী শতরানের অপেক্ষায় রয়েছেন ‘কিং কোহলি’। ভারতীয় দলে তাঁর জায়গা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার এই বিষয়ে নিজের মুখ খুললেন কপিল দেব। জল্পনা অনুযায়ী সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে কোহলির ভবিষ্যৎ নাকি চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর পারফরম্যান্সের উপর নির্ভরশীল। এই বিষয়ে কপিল দেব একেবারে স্পষ্টবাক। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি আইসিসির ক্রমতালিকায় বিশ্বের দুই নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে দলকে বাদ দেওয়া গেলে কোহলিকেও বাদ দেওয়া সম্ভব।

উল্লেখ্য, গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাদশে ফিরেছিলেন কোহলি। কিন্তু আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাটকে। বোর্ড সূত্রে খবর, বিরাটকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে আদৌ নেওয়া হবে কি না তা নিয়েও ভাবনা চিন্তা চলছ।

আরও পড়ুন: উইম্বলডনের নতুন রানি, কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতলেন এলিনা রিবাকিনা

সেরা শিরোনাম

Bengal Cricket: বর্ষসেরা আম্পায়ার বাছা নিয়ে বেনজির সংঘাত সিএবি-তে, নাম ঘোষণা করেও বাতিল! আসরে সৌরভ
বর্ষসেরা আম্পায়ার বাছা নিয়ে বেনজির সংঘাত সিএবি-তে, নাম ঘোষণা করেও বাতিল! আসরে সৌরভ
Nepal Flash Flood: দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের
দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের
Rohit Yadav: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ, দরজা বন্ধ বাংলার! রোহিতকে নিয়ে বেনজির বিভ্রাট
ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ, দরজা বন্ধ বাংলার! রোহিতকে নিয়ে বেনজির বিভ্রাট
India vs Uruguay: ব্রাজিলের পর কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে আসছে বিশ্বজয়ী উরুগুয়েও
ব্রাজিলের পর কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে আসছে বিশ্বজয়ী উরুগুয়েও

ভিডিও

Abhishek Banerjee - TMC News |
Nepal Disaster News : ধ্বংসের পর ৩০০-র বেশি ভারতীয় পর্যটক নিখোঁজ। হাহাকার নেপালে | ABP Ananda Live
Abhishek Banerjee -TMC |
Sukanta Majumder:
Abhishek Banerjee News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget