এক্সপ্লোর

Gavaskar on T20 WC: ব্যাটিং ব্যর্থতাই টি-২০ বিশ্বকাপে ভারতের খারাপ ফলের মূল কারণ, মত গাওস্করের

T-20 World Cup 2021: ভারতীয় দলকে সাফল্য পেতে গেলে ফিল্ডিংয়েরও উন্নতি করতে হবে বলে মনে করেন গাওস্কর। তাঁর মতে, ভারতীয় ব্যাটসম্যানদের মানসিকতার বদলও জরুরি। না হলে আইসিসি প্রতিযোগিতায় সাফল্য আসবে না।

নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিল ভারতীয় দল। শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয় এলেও, তা শধু পরিসংখ্যান হিসেবে থেকে যাবে। প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারই কাল হয়ে দাঁড়াল। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে হারের ফলেই গ্রুপ থেকে ছিটকে যেতে হল ভারতকে।

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার জন্য ব্যাটিংকেই দায়ী করছেন কিংবদন্তী সুনীল গাওস্কর। তিনি বলেছেন, ‘ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নেওয়ার কারণ হল, ভারতীয় ব্যাটসম্যানরা শক্তিশালী দলের বিরুদ্ধে বড় রান করতে পারেননি। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বোলাররা যেভাবে আমাদের ব্যাটসম্যানদের উপর আধিপত্য বিস্তার করেছেন এবং তাঁদের স্বাভাবিকভাবে খেলতে দেননি, তার ফলেই এই প্রতিযোগিতায় বেশিদূর এগোতে পারল না ভারতীয় দল।’

গাওস্কর আরও বলেছেন, ‘ম্যাচের দ্বিতীয়ার্ধে শিশির পড়ার ফলে ব্যাট করা কিছুটা সহজ হয়ে যাচ্ছিল। বোলারদের পক্ষে বল স্পিন করানো সম্ভব হচ্ছিল না। প্রতিটি বলই সোজা ব্যাটে আসছিল। যদিও পরে ব্যাটিং করা সুবিধাজনক হত, প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮০ বা তার বেশি রান করলে বোলারদের হাতে অতিরিক্ত ২০-৩০ রানের পুঁজি থাকত। সেটা কাজে লাগত। কিন্তু নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ১১১ রান করলে শিশির পড়লেও কোনও পার্থক্য হয় না। আমরা বড় রান তুলতে পারিনি। সেটাই আমাদের হারের প্রধান কারণ, অন্য কিছু না।’

নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচই টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাটের শেষ ম্যাচ ছিল। কোচ রবি শাস্ত্রীর মেয়াদও শেষ হল। তবে এখনই দলে বিশাল কোনও বদল আনার পক্ষে নন গাওস্কর। তাঁর মতে, ‘আমার মনে হয় না দলে বড় কোনও বদল পার্থক্য গড়ে দেবে। মানসিকতা বদলাতে হবে, পাওয়ার প্লে ওভারগুলির সুযোগ নিতে হবে, যেটা গত কয়েকটি বিশ্বকাপে করতে পারেনি ভারতীয় দল। প্রথম ৬ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র দু’জন ফিল্ডার থাকলেও, গত কয়েকটি আইসিসি প্রতিযোগিতায় তার সুযোগ নিতে পারেনি ভারতীয় দল। ভারত যখনই কোনও শক্তিশালী দলের মুখোমুখি হয়েছে, যাদের ভাল বোলার আছে, তখনই ভারত বড় রান করতে পারেনি। তাই দলে কিছু বদল অবশ্যই দরকার।’

ভারতীয় দলকে সাফল্য পেতে গেলে ফিল্ডিংয়েরও উন্নতি করতে হবে বলে মনে করেন গাওস্কর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দলে এমন কয়েকজন খেলোয়াড় থাকা দরকার, যারা অসাধারণ ফিল্ডার। নিউজিল্যান্ড যেভাবে ফিল্ডিং করেছে, রান বাঁচিয়েছে, ক্যাচ নিয়েছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget