এক্সপ্লোর

এই ভুল না করলে হয়ত ২০১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হত না ভারতের, বললেন গাওস্কর

বিরাট কোহলির নেতৃত্বে দল ভাল পারফর্ম করলেও ২০১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভারতের। প্রাক্তন ভারত অধিনায়ক তথা অন্যতম সেরা ক্রিকেটর সুনীল গাওস্করের মতে ভারতীয় দলের বিশেষ একটা ভুলের জন্য বিশ্বকাপ ঘরে আসেনি।

নয়াদিল্লি:  বিরাট কোহলির নেতৃত্বে দল ভাল পারফর্ম করলেও ২০১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভারতের। প্রাক্তন ভারত অধিনায়ক তথা অন্যতম সেরা ক্রিকেটর সুনীল গাওস্করের মতে ভারতীয় দলের বিশেষ একটা ভুলের জন্য বিশ্বকাপ ঘরে আসেনি। ব্যাটিং অর্ডারে  উপযুক্ত চার নম্বর ব্যাটসম্যান বেছে নিতে পারলে ইতিহাস অন্যরকম হতো বলেও মনে করেন তিনি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডকে ২৪০-এর মধ্যে বেঁধে ফেলেছিলেন। কিন্তু সেবার ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানেরা ব্যর্থ হয়েছিলেন। মিডল অর্ডার তেমন কিছু করতে পারেনি। আশা পূরণের ভার গিয়ে পড়ে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার উপর। কিন্তু ধোনির অপ্রত্যাশিত আউট সব আশায় জল ঢেলে দেয়। ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে বহুবার চর্চা হয়েছে। কেন টিম পিছিয়ে পড়ল তা নিয়ে আলোচনা হলেই উঠে আসে চতুর্থস্থানে ব্যাটসম্যানের কথা। প্রাক্তন ভারত অধিনায়কের মতে,আমাদের যেটা প্রয়োজন হল চার, পাঁচ ও ছয় নম্বরে এমন একজনকে খোঁজা দরকার যে খুব ভালো ব্যাটসম্যান। অন্যথায় টপ অর্ডারে ব্যাট করতে পারে। ব্যাটিং অর্ডারের ১,২ ও ৩ নম্বর জায়গা নিয়ে বলার কিছু নেই। দলের এই ব্যাটসম্যানরা মাঝের ওভারগুলিতেও ব্যাটিং করে। ২০১৯-র বিশ্বকাপে উপযুক্ত চার নম্বর ব্যাটসম্যান না থাকাটা আমাদের ভুল হয়ে গিয়েছিল। চার নম্বরের উপযুক্ত ব্যাটসম্যান থাকলে বিশ্বকাপে ইতিহাস হয়ত অন্যরকম হত। তাঁর আরও সংযোজন দুভার্গ্যজনক ভাবে ভারত এই নকআউট ম্যাচে প্রথম তিন জন ব্যাটসম্যান কম রানেই প্যাভিলিয়নে ফিরে যান। চার, পাঁচ ও ছয় নম্বরের ব্যাটসম্যান সেই ক্ষত পূরণ করতে পারেননি। সুনীল গাওস্করের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে সুরেশ রায়নার কথাতেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওই ক্রিকেটরের কথায় চতুর্থ স্থানে সবচেয়ে ভাল হত রায়াদুকে নামালে। তার আগেই চেন্নাইতে দারুণ খেলেছিল রায়াডু। কিন্তু তা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget