এক্সপ্লোর

Gavaskar On Kohli: কবে আসবে বিরাটের ৫০ তম ওয়ান ডে সেঞ্চুরি? বড় বয়ান দিলেন গাওস্কর

ICC World Cup 2023: একটি শতরান হাঁকিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। ওয়ান ডে কেরিয়ারের ৪৮ তম শতরান হাঁকিয়ে ফেলেছেন কিং কোহলি।

মুম্বই: চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত ব্যাটারদের তালিকায় সর্বাধিক রানের মালিক তিনি চলতি টুর্নামেন্টে। একটি শতরান হাঁকিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। ওয়ান ডে কেরিয়ারের ৪৮ তম শতরান হাঁকিয়ে ফেলেছেন কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে ৯৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। অল্পের জন্য সচিন তেন্ডুলকরের ৪৯ ওয়ান ডে শতরানের নজির ছুঁতে পারেননি। তবে এরই মধ্যে কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর মনে করছেন যে এবারের বিশ্বকাপেই বিরাটের ৫০ তম ওয়ান ডে শতরান চলে আসবে। তাও আবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেই। 

এক সাক্ষাৎকারে লিটল মাস্টার বলেন, ''সামনেই কোহলির জন্মদিন। আর সেদিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। আমার মনে হয় সেদিনই কলকাতার ইডেন গার্ডেন্সের দর্শকদের সামনেই বিরাট তার ৫০ তম ওয়ান ডে শতরান হাঁকাবে। যদি ওখানে বিরাট তাঁর শতরান হাঁকায় তাহলে অবশ্যই কলকাতার দর্শক উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাবে ওকে। গোটা স্টেডিয়ামে ওর নাম উচ্চারিত হবে। হাততালির আওয়াজে গোটা স্টেডিয়াম ভরে যাবে। এর থেকে ভাল মুহূর্ত একজন ব্য়াটারের জন্য আর কিই বা হতে পারে।''

তবে তার আগে দুটো ম্যাচে রয়েছে ভারতের। সেই ম্যাচগুলোয় সুযোগ পেলে বিরাটকে তাঁর ৪৯ তম শতরান পূরণ করতে হবে। ২৯ অক্টোবর ইংল্যান্ড ও ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচের যে কোনও একটিতে শতরান পূরণ করতেই হবে কিং কোহলিকে। 

 রমরমিয়ে চলছে বিশ্বকাপ (ODI World Cup 2023)। চলতি বিশ্বকাপে নিজের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে সেমিফাইনালে পৌঁছনোর দিকে এক পা বাড়িয়েই রেখেছে ভারত (Indian Cricket Team)। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বও বেশ প্রশংসিত হয়েছে। এমন দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দল বিশ্বকাপ জয়ের বড় দাবিদার। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গ বলতে গিয়ে রোহিত জানান তিনি সবসময় খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোহিত বলেন, 'খেলোয়াড়দের ম্যানেজ করার জন্য সবার প্রথমে তাদেরকে বোঝা, তাদের প্রয়োজনীয়তা জানাটা জরুরি। তারা কী পছন্দ করে, কী অপছন্দ করে সেটা জানাটা দরকার। কারণ আমরা তো দলগতভাবে একটা খেলা খেলি। এক, দুইজন নয় সকলকে নিয়ে তাই চলতে হয়। আমরা জানি যে বড় টুর্নামেন্ট জিততে সকলের অবদান প্রয়োজন। সকলের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। তাই সবাইকে মানসিকভাবে চাঙ্গা রাখাটা জরুরি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget