এক্সপ্লোর

হিংসুটেরাই কেবল আইপিএলের সমালোচনা করে, সপাটে ব্যাট ঘোরালেন সানি

আইপিএল থেকে যারা লাভবান হয়নি, কেবলমাত্র তারাই এর সমালোচনা করে, নিন্দা করে অথচ আইপিএল একটি কটেজ ইন্ডাস্ট্রির মতো যেখান থেকে নিত্যনতুন খেলোয়াড় উঠে আসে। এমনটাই মনে করছেন সুনীল মনোহর গাওস্কর।

নয়াদিল্লি: আইপিএল থেকে যারা লাভবান হয়নি, কেবলমাত্র তারাই এর সমালোচনা করে, নিন্দা করে অথচ আইপিএল একটি কটেজ ইন্ডাস্ট্রির মতো যেখান থেকে নিত্যনতুন খেলোয়াড় উঠে আসে। এমনটাই মনে করছেন সুনীল মনোহর গাওস্কর। বিষয়টি ব্যাখ্যা করে ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেছেন, আইপিএল আসলে একটা ইন্ডাস্ট্রি। আইপিএলের সঙ্গে বহু মানুষের রুজি রোজগার যুক্ত। কিন্তু অনেক মানুষই আছেন যাঁরা আইপিএল থেকে কোনওভাবেই লাভবান হতে পারেননি, সেই তাঁরাই হিংসে থেকে এই টুর্নামেন্টের নিন্দা করেন। তাঁরা সব সময় চান যেভাবেই হোক আইপিএল যেন বাতিল হয়ে যায়। কিন্তু এটা ভাবেন না যে কত মানুষ আইপিএলের জন্য করে-কম্মে খেতে পারছেন। একটা বড় সংখ্যক মানুষের যেখানে উপকার হচ্ছে এর থেকে তেমন জিনিসের সমালোচনা করার মানে কি! আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরবে শুরু হবে এবারের আইপিএল। গাওস্কর জানিয়েছেন, তিনি চান আইপিএল দীর্ঘজীবি হোক। কারণ নতুন ক্রিকেটার তুলে আনতে এই ধরণের টুর্নামেন্ট হওয়া অত্যন্ত প্রয়োজন। সানি আরও ব্যাখ্যা করে বলেন, , কিছু মানুষ শুধু আইপিএল থেকে বোর্ডের ও ক্রিকেটারদের উপার্জিত বিপুল অঙ্কের টাকাটাই দেখে। কিন্তু আইপিএলের জন্য যে অনেক নতুন তারকা উঠে আসার সুযোগ পাচ্ছে, আইপিএলের জন্য যে সার্বিকভাবে দেশের ক্রিকেটের ভাল হচ্ছে, সেটা তাঁরা দেখতে পান না। তাদের চোখে পড়ে না। প্রসঙ্গত, সানি-রা যখন ক্রিকেট খেলেছেন তখন তো আর আইপিএল ছিল না। যদি থাকতো, তবে হয়তো বাজি রেখে বলা যায় যে তাঁকে দলে পেতে দলের মালিকরা লাখ লাখ টাকা লগ্নি করতেন। তবে মাঠে না খেললেও সানি বহু বছর ধরেই আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন অন্য অবতারে। ধারাভাষ্যকার হিসাবেও তিনি ভীষণই জনপ্রিয়। আর এবার সার্বিকভাবে টুর্নামেন্টের উপযোগিতা নিয়ে আক্রমণাত্মক হুক করলেন সমালোচকদের উদ্দেশে।

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget