এক্সপ্লোর

চলে গেলেন ভারতীয় ‘ক্রিকেটের দাদি’ চারুলতা

১৩ জানুয়ারি সেই ঢেউ থেমে গেল। চলে গেলেন চারুলতা।

নয়াদিল্লি: ‘বয়স ৮৭। ক্রিকেটের প্রতি ওঁর আবেগ এবং এমন একজন ক্রিকেট নিবেদিত প্রাণ, আমি আর দেখিনি।’ চারুলতা পটেলকে নিয়ে এই উদ্ধৃতি ছিল স্বয়ং বিরাট কোহলির। ইংল্যান্ডে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে এই চারুলতাই ছিলেন ‘সুপার ফ্যান’। উৎসাহ, উন্মাদনায় চারুলতা অনায়াসেই হারিয়ে দেবেন তাবড় তাবড় ক্রিকেট ফ্যানদের। মুখে বটগাছের মূলের মতো আঁকিবুকি। চলাফেরার সঙ্গী ছিল হুইলচেয়ার। শরীর প্রতিবন্ধকতা তৈরি করলেও এতদিন পর্যন্ত চারুলতা জিতে এসেছিলেন তাঁর অফুরান জীবনশক্তি দিয়ে। মাঠে এসেছেন, খেলা দেখেছেন। বিরাট-রোহিতের প্রতিটা জয়ে ‘১২ নম্বর’ হিসেবে গলা ফাটিয়েছেন দর্শক আসনে বসে। গোটা বিশ্বকাপ জুড়েই উনি ছিলেন ভারতের নীলসমুদ্রের লহর। ১৩ জানুয়ারি সেই ঢেউ থেমে গেল। চলে গেলেন চারুলতা।

‘ক্রিকেট দাদি’ নামেই সোশ্যাল দুনিয়ায় জনপ্রিয় ছিলেন চারুলতা। ইনস্টাগ্রামেও ওই নামেই অ্যাকাউন্ট ছিল তাঁর। সেই প্রোফাইলের পোস্ট থেকেই জানা গেল, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।

ওই পোস্টে লেখা হয়েছে, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় দাদি ১৩ জানুয়ারি বিকেল ৫টা বেজে ৩০ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন। দাদি ছিল আমাদের খুশি, ওঁর মধ্যে অফুরন্ত জীবনশক্তি ছিল। উনি ছিলেন আমাদের পৃথিবী। বিরাট কোহলিকে ধন্যবাদ, ওঁকে বিশেষ ভাবার জন্য। রোহিতের সঙ্গে দেখা করা ছিল ওঁর জীবনের সবথেকে আনন্দের দিন। ভগবান শিব ওঁর আত্মাকে শান্তি দিক। সবাই প্রার্থনা করুন।”

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget