এক্সপ্লোর

Suresh Raina Retirement: থামল 'মিস্টার আইপিএল'-এর বর্ণময় কেরিয়ার, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না

Suresh Raina: ২০২০ সালে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন সুরেশ রায়না।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন, এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না (Suresh Raina)। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবসরের কথা ঘোষণা করেন প্রাক্তন ভারতীয় তারকা।

আন্তর্জাতিক অবসর

বছর দু'য়েক আগে স্বাধীনতা দিবসের দিনই কাছের বন্ধু মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না। তবে ২০২১ সালের আইপিএলে খেলতে দেখা গিয়েছিল রায়নাকে। এ বছর অবশ্য আইপিএলে কোনও দল তাঁকে সই করায়নি। জল্পনা ছিল সামনের মরসুমে মেগা টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি আবার খেলবেন। তবে তা আর হচ্ছে না। নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা জানিয়ে রায়না লেখেন, 'আমার দেশ তথা উত্তরপ্রদেশের হয়ে খেলাটা আমার কাছে দারুণ সৌভাগ্যের ছিল। তবে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।' বিসিসিআই, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পাশাপাশি নিজের সমস্ত অনুরাগীকেও সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন রায়না।

 

১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে রায়না ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ান ডে এবং ৭৮টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। ওয়ান ডেতে ৫৬১৫ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬০৫ রান রয়েছে তাঁর দখলে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের নিরন্তর সাফল্যের পিছনে রায়নার বিরাট বড় অবদান ছিল। তাঁর ধারাবাহিকতার দিকে লক্ষ্য রেখেই রায়নাকে 'মিস্টার আইপিএল' নামও দেওয়া হয়। তিনি আইপিএলে ২০৯টি ম্যাচ খেলে ১৩৬.৭৬-র স্ট্রাইক রেটে মোট ৫৫২৮ রান করেছেন। ৩৯টি আইপিএল অর্ধশতরান রয়েছে তাঁর দখলে। তবে এবার আর আইপিএল বা উত্তরপ্রদেশ বা ভারতীয় ক্রিকেটের কোনও টুর্নামেন্টেই খেলতে দেখা যাবে না রায়নাকে।

বিদেশি লিগে খেলবেন রায়না?

তবে রায়না সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর কথা লিখলেও, তাঁকে কিন্তু মাঠে খেলতে দেখা যেতে পারে। এমনকী সুপার কিংসের জার্সিতেই তাঁকে খেলতে দেখা যাওয়ার সম্ভবনা রয়েছে। তবে চেন্নাই নয়, বরং জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে খেলতে পারেন রায়না। কয়েকটি রিপোর্ট অনুযায়ী রায়নার কাছে একাধিক বিদেশি লিগে খেলার প্রস্তাব রয়েছে। ভারতীয় বোর্ড কোনও ভারতীয় খেলোয়াড় সম্পূর্ণভাবে অবসর না নিলে তাঁকে বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না। জল্পনা অনুযায়ী সেই কারণেই বিদেশি লিগে খেলবেন বলে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন রায়না। অতীতে ইরফান পাঠান, যুবরাজ সিংহদের অবসরের পরে বিদেশি লিগে খেলতে দেখা গিয়েছে। এবার রায়নাও সেই দলে যোগ দেন কি না, এখন সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন: মরণ বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, কখন, কোথায় দেখবেন খেলা?

সেরা শিরোনাম

FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
FIFA World Cup: বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget