এক্সপ্লোর

World Cup 2023: ২০১১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে কী পেপটক দিয়েছিলেন সচিন? স্মৃতিচারণায় রায়না

IND vs AUS: সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দল। 

মুম্বই: আগামীকাল বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া দল (Australia Cricket Team)। প্যাট কামিন্সদের (Pat Cummins) বিরুদ্ধে নামার আগে রোহিত (Rohit Sharma) বাহিনীকে উদ্বুদ্ধ করতে ২০১১ বিশ্বকাপের সময় সচিন তেন্ডুলকরের পেপটকের প্রসঙ্গ টেনে আনলেন সুরেশ রায়না। সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দল

আজ থেকে ১২ বছর আগে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই টুর্নামেন্টে অজিদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্য়াচে যুবরাজের সঙ্গে জুটি বেঁধে ৭৪ রান বোর্ডে যোগ করেছিলেন রায়না। নিজে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। রায়না বলছেন, ''আমার মনে আছে। সেদিন গোটা স্টেডিয়াম চিৎকার করছিল আমি ব্যাট করতে নামছিলাম যখন। সচিন পাজি আমার পাশেই বসেছিলেন। তিনি আমাকে বললেন যে খেলাটা যতটা গভীর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় যায়, চাপমুক্ত হয়ে খেলতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি পারব ম্যাচটা ভারতকে জেতাতে। আর তাছাড়া সেই সময় আমি ১০০ ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছিলাম। ওই গুরুত্বপূর্ণ সময় কীভাবে খেলতে হয়, আমি জানতাম।'' প্রাক্তন বাঁহাতি তারকা আরও বলেন, ''এশিয়া কাপ জয় সবসময়ই স্পেশাল। কিন্তু বিশ্বকাপের মঞ্চ একেবারেই আলাদা। গোটা ভারত তাকিয়ে রয়েছে দলটার দিকে। ২০১১-র থেকে কিছুটা আলাদা এবারের বিশ্বকাপ। তখনের সময় অত সোশ্য়াল মিডিয়া ছিল না। কিন্তু এখন প্রত্য়েক ক্রিকেটারের নিজের ট্যুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেকে চাপ অনুভব করতে পারে।''

অস্ট্রেলিয়া দল নিয়ে কথা বলতে গিয়ে রায়না বলছেন, ''অস্ট্রেলিয়া দলটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। দলের প্রত্যেকেই অলরাউন্ডার প্রায়। বেশিরভাগ প্লেয়ারের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে উইকেট সম্পর্কে তাঁরা খুব ভাল করেই জানেন। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।''

এদিকে, আগামীকালের ম্যাচে গিলের পরিবর্তে ওপেনার হিসাবে খেলতে পারেন ঈশান কিষাণ। যাঁকে প্রথম একাদশে বিশ্বকাপের শুরুর দিকে অন্তত ভাবা হচ্ছিল না। তিনি বড় রান করে দিলে কী হবে, তা নিয়েও ধন্দ থাকছে। রোহিতের সঙ্গে কে এল রাহুলকে ওপেন করানো হবে কি না, তা নিয়েও চর্চা চলছে। আইপিএলে নিয়মিতভাবে ওপেন করেন রাহুল। তবে ঈশান নিজে ওপেনার হিসাবে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন। অন্যদতিকে রাহুল পাঁচ নম্বরে নেমে রান পাচ্ছেন। তাই হয়তো গিল না পারলে ঈশানই ওপেনার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget