এক্সপ্লোর

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক হতে পারেন সূর্যকুমার

Suryakuma Yadav: বিরাট, রোহিতদের মত সিনিয়রদের অনুপস্থিতিতে বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমারকেই হয়ত নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে। 

মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত হতে পারেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের পরই ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। সেখানেই হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে নামার কথা ছিল ভারতের। কিন্তু হার্দিকের গোড়ালির চোট এখনও পুরোপুরি সারেনি। ফলে বিরাট, রোহিতদের মত সিনিয়রদের অনুপস্থিতিতে বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমারকেই হয়ত নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে নভেম্বরের ২৩ তারিখ থেকে। অর্থাৎ বিশ্বকাপ ফাইনাল আগামীকাল ১৯ নভেম্বর। তার ৪ দিন পরেই ফের ভারত-অস্ট্রেলিয়া মাঠে নামতে চলেছে। টি-টোয়েন্টি সিরিজটি শেষ হবে আগামী ৩ ডিসেম্বর। নির্বাচক কমিটির প্রধান অজি আগরকর ও বাকিরা এমনটাই চিন্তাভাবনা করছেন যে হার্দিককে আরও কিছুদিন বিশ্রামে রাখা যায় যাতে। সেক্ষেত্রে সূর্যকেই দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এর আগেও ভারতের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সহ অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে সূর্যকুমারকে। 

রবিবাসরীয় আমদাবাদে ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর দু'টো নাগাদ। টস দুপুর দেড়টা নাগাদ। এরপরেই শুরু হবে একগুচ্ছ অনুষ্ঠান। টসের পর ১টা ৩৫ থেকে ১টা ৫০ পর্যন্ত ভারতীয় এয়ার ফোর্সের সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক দল পারফর্ম করবে। ইনিংসে মাঝে থাকবে গানের অনুষ্ঠান। প্রীতম চক্রবর্তী, জোনিতা গাঁধী, অমিত মিশ্ররা পারফর্ম করবেন দুই ইনিংসের মাঝে। এগুলি তো রয়েইছে। তবে শুধু ম্যাচ শুরুর আগে এবং ইনিংসের মাঝেই নয়, বিনোদনের বন্দোবস্ত থাকছে জলপানের স্বল্প দৈর্ঘ্যের বিরতির সময়ও।

প্রথম ইনিংসের জলপানের বিরতির সময় আদিত্য গাঁধভী পারফর্ম করবেন। দ্বিতীয় ইনিংসের বিরতির সময় থাকছে বিশেষ লেজার এবং লাইট শো। বিশ্বকাপে ২২ গজের লড়াইয়ের পাশাপাশি মাঠে উপস্থিত সকলের জন্য বিনোদনের একগুচ্ছ ব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে ফাইনাল ম্যাচে উপস্থিত দর্শকদের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে রাখতে তৎপর বিসিসিআই, তা বলাই বাহুল্য। 

তবে ফাইনাল ম্যাচের আগে মহার্ঘ আমদাবাদ। গুজরাতের শহরের হোটেল ভাড়া থেকে সেখানে পৌঁছনোর বিমানের টিকিট, সবই যেন আকাশ ছুঁয়েছে। বিশ্বকাপের ফাইনালের প্রাক্কালে আমদাবাদের প্রখ্যাত ফাইভ স্টার হোটেলগুলিতে থাকতে হলে গুণতে হবে লক্ষাধিক টাকা ! গুজরাতের স্থানীয় সংবাদসংস্থা ও জাতীয় সংবাদসংস্থাগুলির দেওয়া তথ্য জানাচ্ছে যে তথ্য। সাধারণ হোটেলে থাকার জন্যও ১০ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে বলেই খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget