এক্সপ্লোর

T20 World Cup Records: হ্যালো ওয়েলিংটন! ট্যুইট করতেই সূর্যকুমারকে শুনতে হল, হ্যালো যাদব

Team India: সাদামাটা একটি পোস্ট। সেটা ভাইরাল হয়ে গেল। মজায় মেতে উঠলেন অনেকে।

ওয়েলিংটন: সাদামাটা একটি পোস্ট। সেটা ভাইরাল হয়ে গেল। মজায় মেতে উঠলেন অনেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে বেরিয়ে পড়েছে ভারত (Ind vs NZ)। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলতে ওয়েলিংটনে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। রবিবার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'হ্য়ালো ওয়েলিংটন'। ওয়েলিংটনে পৌঁছে যাওয়ার বার্তাই দিতে চেয়েছেন স্কাই।

যদিও তাঁর সেই ট্যুইটটি দেখে খুনসুটি শুরু করে দেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার। ঘটনাচক্রে, তারঁ নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে ওয়েলিংটন কথাটি। কারণ, অস্ট্রেলিয়ার ওই মহিলা ক্রিকেটারের নাম আমান্ডা ওয়েলিংটন। সূর্যকুমারের ট্যুইট দেখে আমান্ডা পাল্টা লেখেন, 'হ্যালো যাদব'। যেন বোঝাতে চান যে, তাঁর উদ্দেশেই ট্যুইট করেছেন সূর্যকুমার। দুজনের খুনসুটি নেটিজেনদের মন জিতে নিয়েছে।

 

ট্রোলড চাহাল

ভারতীয় ক্রিকেটভক্তরা আশায় বুক বেঁধেছিলেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাবে টিম ইন্ডিয়া (Team India)। আর ফাইনালে পাকিস্তানের সঙ্গে ট্রফি জয়ের যুদ্ধ হবে ভারতেরই।

কিন্তু অ্যাডিলেডে রোহিত শর্মারা হেরে যাওয়ায় সেই স্বপ্নভঙ্গ হয়েছে। শেষ চার থেকেই বিদায় নিয়েছে ভারত। রবিবার মেলবোর্নে ভারত-পাক মহারণ নয়, ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনাল দেখছে বিশ্ব।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিদ্ধ হলেন চার ভারতীয় ক্রিকেটার। কেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে বেরিয়ে পড়েছে ভারত। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলতে ওয়েলিংটনে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। রবিবার যুজবেন্দ্র চাহাল একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব, হর্ষল পটেল ও শার্দুল ঠাকুর। চারজনই ক্যাজুয়াল পোশাকে। তিনজনের চোখে রোদচশমা। প্রত্যেকেই খোশমেজাজে। ছবির ক্যাপশনে চাহাল লিখেছেন, 'বয়েজ ডে আউট'। বিখ্যাত সিনেমা বেবিজ ডে আউট-এর সঙ্গে মিলিয়ে।
তবে এই ছবি দেখে বেশ বিরক্ত ক্রিকেটপ্রেমীরা। নেটিজেনরা ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, 'সেমিফাইনালে হারের দুঃখে তিনদিন খেতে পারিনি আর আপনারা ঘুরে বেড়াচ্ছেন?' নীতি মিশ্র নামের এক ক্রিকেট ভক্ত লিখেছেন, 'আমাদের কাঁদিয়ে আপনারা হাসছেন?'
প্রগতি শুক্ল নামের একজন লিখেছেন, 'ভাবতেই পারছি না এরা ছবির জন্য পোজ দিতে পারেন। আমাদের খাবার হজম হচ্ছে না। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতে পারে কী করে?' সৌম্য গোভালা লিখেছেন, 'এদের মধ্যে লজ্জা বা হতাশা আচে বলে মনে হয় না। অথচ আমরা ওই হারের জন্য মরমে মরে আছি'। কেউ কেউ আবার ভারতীয় ক্রিকেট ভক্তদের কান্নাকাটির ছবি পোস্ট করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget