এক্সপ্লোর

WTT Contender Tunis 2023: তিউনিশিয়ায় জাপানের প্রতিপক্ষকে হারিয়ে খেতাব জিতলেন সুতীর্থা, ঐহিকা

WTT Contender Tunis: চার গেমের লড়াইয়ে ১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১ স্কোরলাইনে জয় পেলেন ভারতীয় শাটলাররা।

তুনিস: তিউনিশিয়ায় বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার তিউনিশ ২০২৩ (WTT Contender Tunis 2023) টুর্নামেন্টে মহিলাদের ডাবলস খেতাব জিতলেন দুই বঙ্গতনয়া সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha mukherjee) ও ঐহিকা মুখোপাধ্যায় (Ayhika Mukherjee)। চার গেমের লড়াইয়ে ১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১ স্কোরলাইনে জয় পেলেন ভারতীয় শাটলাররা। জাপানের মিউ কিহারা ও মিওয়া হারিমতোকে হারালেন সুতীর্থারা।

এ বছর প্রথম ভারতীয় হিসাবে ডব্লুটিটি কনটেন্ডার চ্যাম্পিয়নশিপ জিতলেন সুতীর্থা ও ঐহিকা। এই চ্যাম্পিয়নশিপে শীর্ষ বাছাই তথা গ্লোবাল চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কোরিয়া প্রজাতন্ত্রের শিন জুবিন ও জিওন জি-হিকে পরাজিত করেছিলেন। সেমিফাইনালেই কোরিয়ান জুটিকে হারান সুতীর্থারা। তাঁরা আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যামি ওয়াং এবং রেচেল সাংকে প্রথম রাউন্ডে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের চেন জু-ইউ ও হুয়াংকে পরাজিত করেন। হুয়াংরা ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

 

সুতীর্থারা খেতাব জিতলেও কিন্তু মণিকা বাত্রা ও সাথিয়ান জ্ঞানশেকরণ কিন্তু খেতাব জয়ের দুূই ধাপ দূরেই থেমে গেলেন। শনিবার এই টুর্নামেন্টেরই মিক্সড ডাবলসের সেমিফাইনালে পরাজিত হতে হয় এই ভারতীয় জুটিকে। তাঁদের শিন জুবিন ও লিম জংহুন জুটি পরাজিত করেন। অপরদিকে, পুরুষদের ডাবলসে মানব বিকাশ ঠক্কর ও মানুশ উৎপলভাই শাহ ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সমর্থ হন। তবে ফাইনালে তাঁদের চো ডাইসং ও চো সিউংমিনের বিরুদ্ধে পরাজিত হন। শরথ কমল ও সাথিয়ান পুরুষদের সিঙ্গেলস বিভাগে কিন্তু দ্বিতীয় রাউন্ডেও পৌঁছতে পারেননি। হারমীক দেশাইও প্রি-কোয়ার্টার ফাইনালেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন।

মহিলাদের সিঙ্গেলস বিভাগেও ছবিটা কার্যত একইরকম। মণিকাও মহিলাদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডেই ছিটকে যান। একমাত্র ভারতীয় মহিলা হিসাবে সিঙ্গেলসে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে সমর্থ হন ঐহিকা। তবে তাঁর দৌড়ও সেখানেই সমাপ্ত হয়। সুতীর্থাও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। তবে সিঙ্গেলসে তেমন কিছুই করতে না পারলেও ডাবলস বিভাগে দেশের মুখ উজ্জ্বল করলেন বঙ্গতনায়ারা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget