এক্সপ্লোর

T20 WC: কোন অঙ্কে সেমিফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান? রোহিতদের শেষ চারের টিকিট কি পাকা?

T20 World Cup: গ্রুপ ২ আপাতত এক ও দুই নম্বরে যথাক্রমে ভারত ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই দুই দলই সেমিফাইনালে পৌঁছনোর ফেভারিট।

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার ১২ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তবে এখনও নিউজিল্যান্ড ছাড়া আর কোনও দলই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। গ্রুপ ২-এর অবস্থা আরও জটিল। কোন দুই দল শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছবে, সেই নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। ভারতীয় দল বুধবার বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ রানে নিজেদের ম্যাচ জেতে। চার ম্যাচ তিনটিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তাও রোহিতরা যে সেমিফাইনালে যাবেনই, তা এখনও নিশ্চিত নয়।

গ্রুপের পরিস্থিতি

বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর ছয় পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ২-র শীর্ষে ভারতীয় দল। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৩ রানে জয় পেয়েছে পাকিস্তান (Pakistan Cricket Team)। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলতে পারত। তবে প্রোটিয়া শিবির পরাজিত হওয়ায় গ্রুপ ২-এর শেষ রাউন্ডের খেলার আগে কোন দুই দল সেমিফাইনালে পৌঁছবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গ্রুপের বর্তমান পরিস্থিতি অনুযায়ী অবশ্য ভারত ও প্রোটিয়া দলই আপাতত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রয়েছে।

প্রোটিয়া দল নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সেই ম্যাচে যদি কোনওভাবে ডাচরা প্রোটিয়াদের বিরুদ্ধে জিতে যায়, তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের সুপার ১২-র শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে তাঁরা মাঠে নামবে। ডাচদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা পরাজিত হলে, তেম্বা বাভুমার দল পাঁচ পয়েন্টেই থেমে থাকবে। সেখানে বাংলাদেশ বা পাকিস্তান যেই রবিবারের দ্বিতীয় ম্যাচে জিতবে, তাঁরা ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে। 

ভারতের সমীকরণ

অপরদিকে, ভারত ইতিমধ্যেই ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে পরাজিত হলে ভারত-জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে প্রোটিয়া শিবির জিতলে ভারতের চাপ বাড়বে। ভারতের নেট রান (+০.৭৩০) রেটের থেকে পাকিস্তানের নেট রান রেট (+১.১১৭) বেশি ভাল হওয়ায় শেষ ম্যাচে রোহিতরা পরাজিত হলে চাপে পড়ে যাবে টিম ইন্ডিয়া। ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে হারলে ও পাকিস্তান নিজেদের ম্যাচ জিতলে বাবরাই সেমিফাইনালে পৌঁছে যাবে।

পাকিস্তান, বাংলাদেশের ক্ষেত্রে হিসেব সহজ। ভারত বা দক্ষিণ আফ্রিকা, উভয় দলই যদি নিজেদের ম্যাচ জিতে যায়, তাহলে তাঁরাই সেমিফাইনালে পৌঁছবে। পাকিস্তান বা বাংলাদেশ ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। দুই দলের একটি দলও ম্যাচ হারলে তবেই বাবর ও শাকিবদের সেমিফাইনালে পৌঁছনোর আশা রয়েছে। দক্ষিণ আফ্রিকা হারলে, পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে জিতবে তাঁরাই সেমিফাইনালে পৌঁছবে। আর দক্ষিণ আফ্রিকা জিতলে, ভারত হারলে সেক্ষেত্রেও নেট রান রেটের বিচারেই গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল নির্ধারিত হবে। 

আরও পড়ুন: কাজে দিল না লিটলের হ্যাটট্রিক, সেমিফাইনালের টিকিট পাকা করল নিউজিল্যান্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget