এক্সপ্লোর

T20 WC Update: ''বিশ্বকাপে ওপেনিংয়ে রাহুলই, আমি তিনে নামব'', জানিয়ে দিলেন বিরাট

T20 WC Update: প্রথম থেকে ঠিক ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে নামবেন তিনিই। কিন্তু আইপিএলের পরই পুরো চিত্রটা বদলে গিয়েছে।

দুবাই: আইপিএলের আগে ঠিক ছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে নামবেন তিনিই। কিন্তু আইপিএলের পরই পুরো চিত্রটা বদলে গিয়েছে। ওপেনিংয়ে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা কে এল রাহুলকেই দেখা যাবে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে। এমনটাই জানিয়ে দিলেন স্বয়ং বিরাট কোহলি। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে নামার আগে বিরাট এক সাক্ষাৎকারে বলেন, 'আইপিএলের আগে পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু এখন ছবিটা পালটে গিয়েছে। কে এল রাহুলকে ছাড়া ওপেনিংয়ে ভাবাই যাবে না। ওঁ দারুণ ফর্মে রয়েছে ওপেনার হিসেবে। ওঁ ওপেনিংয়ে নামবে আর আমি তিন নম্বর পজিশনে নামব। এটাই এখন পর্যন্ত চূড়ান্ত।'

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। দল হিসাবে একটা ছন্দ তৈরি করতে চাই, টস জিতে বললেন বিরাট। ইংল্যান্ডের ২ ওপেনারকেই ফেরান মহম্মদ শামি। এদিন মর্গ্যান খেলেননি। তাঁর বদলে ইংল্যান্ডের নেতৃত্বের ব্যাটন ছিল বাটলারের কাঁধে। যদিও ব্যাট হাতে রান পাননি বাটলার। তিনি ১৮ রান করে আউট হন। ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোনও বেশি রান করতে পারেননি। তবে ইংল্যান্ডের ব্যাটিংয়ে রান তোলার গতি বাড়িয়ে দেন জনি বেয়ারস্টো ও মঈন আলি। প্রথম জন ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। তবে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। তিনি লোয়ার অর্ডারে ক্যামিও ইনিংস খেলেন। মাত্র ২০ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ২টো পেল্লাই ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ড বোর্ডেও বড় রান তুলে নেয়। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে তারা।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন মহম্মদ শামি। ৪ ওভারে ৪০ রান খরচ করলেও ৩ উইকেট তুলে নেন তিনি। অন্যদিকে ১টি করে উইকেট নেন রাহুল চাহার ও জসপ্রীত বুমরা। তবে নিজের ৪ ওভারে ৫৪ রান খরচ করলেও কোনও উইকেট পাননি ভুবনেশ্বর কুমার।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget