এক্সপ্লোর

Ish Sodhi: ইউটিউবে স্পিনের পাঠ, ভারতে জন্মগ্রহণ করা স্পিনার বিশ্বকাপে ভারতেরই আতঙ্ক!

T20 World Cup: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচ করে দুই উইকেট তুলে নিয়েছিলেন ইশ। শিকারের তালিকায়? বিরাট কোহলি ও রোহিত শর্মা।

দুবাই: তাঁকে দেখতে আর পাঁচজন ভারতীয়র মতো। হিন্দি বলতে পারেন। তবে খুব একটা সড়গড় নন বলে মায়ের কাছে বকুনিও খান। ইশ সোধি (Ish Sodhi) অবশ্য খেলেন নিউজিল্যান্ডের হয়ে। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠলেন ভারতে জন্মগ্রহণ করা লেগস্পিনার। ম্যাচের সেরার স্বীকৃতি ছিনিয়ে নিলেন। তাও আবার জন্মদিনে। শুনলে চমকে উঠতে পারেন যে, দুবাইয়ে বিরাট কোহলি-রোহিত শর্মা সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইন আপকে নাস্তানাবুদ করে দেওয়া ইশ স্পিনের পাঠ নিয়েছিলেন ইউটিউব দেখে।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচ করে দুই উইকেট তুলে নিয়েছিলেন ইশ। শিকারের তালিকায়? বিরাট কোহলি ও রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার দুই সেরা ব্যাটারকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের কোমর ভেঙে দেন ইশ। প্রথমে ব্যাট করে ভারতীয় ইনিংস আটকে যায় মাত্র ১১০ স্কোরে।

লুধিয়ানায় জন্মগ্রহণ করা ইশ স্পিন বোলিং শিখেছিলেন ইউটিউবে শেন ওয়ার্ন ও অনিল কুম্বলেকে দেখে। ইশের বয়স যখন মাত্র ৪ বছর, লুধিয়ানা ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। সেখানেই তাঁর ক্রিকেট শিক্ষা আর এক ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি স্পিনার দীপক পটেলের কাছে। দীপকের পরামর্শেই ইউটিউবে মাঝে মধ্যেই দেখতেন দুই কিংবদন্তি স্পিনার ওয়ার্ন ও কুম্বলের বোলিংয়ের ভিডিও। সেই শিক্ষা কাজে লাগিয়েই ভারতীয় ব্যাটিংকে ছারখার করে দিলেন ইশ।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেন অশ্বিনকে নেওয়া হল না? উত্তর দিলেন বুমরা

রবিবার ম্যাচের পর এক সাংবাদিক ইশের কাছে জানতে চেয়েছিলেন, তিনি হিন্দিতে উত্তর দিতে পারবেন কি না। তবে কার্যত নিজের মায়ের ভয়েই তা এড়িয়ে গেলেন কিউয়ি তারকা। ইশ বলেন, 'এখানে হিন্দিতে কথা বলতে গেলে আমায় বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি আমার মা এটা দেখে এবং আমি সামান্যও কিছু ভুল বলি, তাহলে আর আমার রেহাই নেই। তাই এবারটা ইংরেজিতেই জবাব দিই। পরেরবার না হয় আমার হিন্দিটা আরও একটু ঘষামাজা করে চেষ্টা করব।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget