এক্সপ্লোর

Rashid Khan on T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররা দেখাবেন ভেল্কি, হুঁশিয়ারি রশিদের

সংযুক্ত আরব আমিরশাহির পিচে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররা রাজত্ব করবেন। এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান।

দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির পিচে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররা রাজত্ব করবেন। এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান (Rashid Khan)।

দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামা আফগান বোলারের মতে, সংযুক্ত আরব আমিরশাহির উইকেট স্পিনারদের সাহায্য করবে। ইউএই-তে তিনটি মাঠে হবে সুপার-১২, সেমিফাইনাল ও ফাইনাল- সব ম্যাচ। তাতে স্পিনাররা কামাল করবেন বলে মনে করেন রশিদ খান।

রশিদ বলেছেন, ‘উইকেট যেমনই হোক না কেন, তা স্পিনারদের খুবই সাহায্য করবে। স্পিনাররা বিশ্বকাপে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আইপিএলে স্পিনাররা তাদের দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্বকাপেও এমনটাই হবে বলে আমি মনে করি।’

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন রশিদ। দল সফল না হলেও বল হাতে সফল হয়েছিলেন রশিদ। নিজের দল সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ উইকট নিয়েছিলেন রশিদই। ১৮টি উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যুজবেন্দ্র চাহাল ও কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীর সঙ্গে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রশিদ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনারদের উৎসাহিত করে তুলতে পারে গত দুই মরসুমে সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া আইপিএলের পরিসংখ্যান। রেকর্ড বলছে, দুই মরসুমে দুবাইয়ে স্পিনাররা নিয়েছেন মোট উইকেটের ৩০.৮ শতাংশ। শারজা ও আবু ধাবিতে স্পিনাররা নিয়েছেন যথাক্রমে ৩০.১ শতাংশ ও ৩২.১ শতাংশ উইকেট। ২০২১ সালের আইপিএলের স্মৃতিচারণ করতে গিয়ে আফগান স্পিনার বলেছেন, ‘৩ অক্টোবর যখন আমরা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছিলাম, তখন ওদের দলে চারজন স্পিনার ছিল। তারা প্রত্যেকেই ওভার প্রতি গড়ে মাত্র ৪ থেকে ৫ রান করে খরচ করেছে।’

পাশাপাশি রশিদ বলেছেন, 'ব্যাটার হিসেবে আমি বরাবর সচিন তেন্ডুলকরকে দেখতে ভালবাসতাম। শুধুমাত্র ছয় মারব ভেবে কোনওদিনই মাঠে নামতাম না। মাটি ঘেঁষা শট খেলতে বেশি ভালবাসতাম। সিঙ্গলসই হোক বা বাউন্ডরি। তবে জানি না কখন কী ভাবে আমার মানসিকতা বদলে গেল। এখন তো ছয় মারার জন্যেই মাঠে নামি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget