এক্সপ্লোর

MS Dhoni : 'আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল', 'বিশ্বকাপ ফিরিয়ে আনার' জন্য টিম ইন্ডিয়াকে প্রশংসায় ভরালেন ধোনি

IND vs SA, T20 World Cup 2024 Final: শেষমেশ খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপ জিতে নিল রোহিত শর্মারা। ফাইনাল ম্যাচে শেষ মুহূ্র্তে নাটকীয় পটপরিবর্তন দেখল ক্রিকেট-ভক্তরা।

নয়াদিল্লি : টিম ইন্ডিয়া ও তার অসংখ্য ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হল। ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল সেই ২০১৩ সালে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ধোনি-বাহিনী। সেই মুহূর্তে সম্ভবত কেউই অনুমান করেননি যে, আরও একটা বড় ট্রফি জয় করতে আরও ১১টা বছর অপেক্ষা করতে হবে। যদিও 'সবুরে মেওয়া ফলল।' ভারতীয় দলে প্রতিভা নিয়ে কোনও দিনই কারও সংশয় ছিল না। ক্রমাগত একের পর এক বড় টুর্নামেন্টে নক-আউটেও পৌঁছেছে। কিন্তু, শেষ মুহূর্তে গিয়ে বারবার তরী ডুবে যাচ্ছিল।

২৯ জুন, ২০২৪-এ অবশ্য তার পুনরাবৃত্তি হল না। শেষমেশ খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপ জিতে নিল রোহিত শর্মারা। ফাইনাল ম্যাচে শেষ মুহূ্র্তে নাটকীয় পটপরিবর্তন দেখল ক্রিকেট-ভক্তরা। হাল না ছেড়ে সমানে লড়াই দিয়ে গেলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। যার ফলও পেলেন। কার্যত জয়ের দোরগড়ায় পৌঁছে যাওয়া প্রোটিয়াদের খালি হাতে ফিরিয়ে দিল মেন ইন ব্লু। জয়ের জন্য একসময় দক্ষিণ আফ্রিকার ২৪ বলে ২৬ রান প্রয়োজন ছিল। সেই সময় শুরু হয় বুমরা-ম্যাজিক। যাকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা জোরে বোলার বলা হচ্ছে। কেন এই তকমা তাঁকে দেওয়া হয় তা আরও একবার প্রমাণ করলেন তিনি। শেষের দিকে সেই ওভারে মাত্র ২ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। অর্শদীপ সিং ও হার্দিক পাণ্ড্যর জন্য কাজটা অনেকটা সহজ করে যান। ভারতকে আরও বেশি করে ম্যাচে ফেরান হার্দিক। দুরন্ত ফর্মে থাকা ব্যক্তিগত ৫২ রানের মাথায় হেনরিক ক্লাসেনকে আউট করেন তিনি। এরপর বুমরা মার্কো জেনসনকে আউট করে দেন। তাতে আরও চাপে পড়েন প্রোটিয়ারা। ১৯ তম ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। যাতে মাত্র ৪ রান দেন ভারতীয় এই পেসার। শেষ ওভারে হার্দিকের জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। প্রথম বলেই ভয়ানক ডেভিড মিলারের উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। অসাধারণ ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। শেষমেশ ৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত। আর এই দলগত প্রচেষ্টার ফসল টি২০ বিশ্বকাপ। 

ভারতের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ধোনি। প্রশংসায় ভরিয়ে দিলেন টিম ইন্ডিয়াকে। প্রাক্তন ভারত অধিনায়ক ইন্সটাগ্রাম পোস্টে লিখলেন, '২০২৪-এর চ্যাম্পিয়ন। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থাকার জন্য বাহবা প্রাপ্য তোমাদের, নিজেদের ওপর বিশ্বাস রেখেছ এবং যেটা করার সেটাই করেছ। বিশ্বকাপ ফিরিয়ে আনার জন্য দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত ভারতীয়র তরফে তোমাদের ধন্যবাদ। অভিনন্দন। আরে...জন্মদিনে মূল্যবান উপহারের জন্য ধন্যবাদ।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget