এক্সপ্লোর

Ind vs SA: দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ল পাকিস্তানের, কেন ?

T20 World Cup: ভারতের পরাজয় চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। কীভাবে?

পারথ: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের পরাজয়ে কি সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হল পাকিস্তান?

রবিবার রাতের দিকে সেরকমই আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতের পরাজয় চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। কীভাবে?

এবারের টি-২০ বিশ্বকাপে দুটি গ্রুপে ৬টি করে দলকে রাখা হয়েছে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। গ্রুপ টু-তে ভারতকে হারিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ৫। তেম্বা বাভুমাদের রান রেটও খুব ভাল জায়গায়। 

তিন ম্যাচের একটি হেরে আর দুটি জিতে ভারতের পয়েন্ট চার। পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সমান ম্যাচ খেলে সম অঙ্কের পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে তিন নম্বরে। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জিম্বাবোয়ে রয়েছে চার নম্বরে। পাকিস্তান তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে মাত্র ২ পয়েন্ট পেয়ে রয়েছে পাঁচ নম্বরে। তিনটির মধ্যে কোনও ম্যাচ না জিতে নেদারল্যান্ডস রয়েছে ছয়ে। তারা সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। 

দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি পাকিস্তান ও নেদারল্যান্ডসের সঙ্গে। পাকিস্তানের কাছে হেরে গেলেও ধরে নেওয়া যায় ডাচদের হারাবেন প্রোটিয়ারা। সেক্ষেত্রে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে পাকিস্তান তাদের বাকি দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারালেও ৬ পয়েন্টে থাকবে। আর ৬ পয়েন্ট পেলেও নেট রান রেট খারাপ থাকায় তাদের শেষ চারে খেলা অনিশ্চিত থাকবে। সেক্ষেত্রে তাদের নির্ভর করে থাকতে হবে বাকি ম্যাচের ফলাফলের দিকে।

ভারতের ম্য়াচ বাকি বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে। দুই ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৮ ও শেষ চারে পৌঁছে যাবেন রোহিত শর্মারা। তবে কোনও অঘটন ঘটে রোহিতরা এক ম্যাচ হেরে গেলেও তাঁদের পয়েন্ট দাঁড়াবে ৬। নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকায় সেক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবে ভারত।

অন্যদিকে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিলেও পাকিস্তানের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা দিতে হতে পারে। পরপর দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারিয়ে শেষ চারে পৌঁছবে বাংলাদেশ, এরকম সম্ভাবনা কেউই দেখছেন না।

লড়াইয়ে রয়েছে জিম্বাবোয়েও। তবে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও ভারতকে হারাতে হবে তাদের। তবে তাদের সামান্য সম্ভাবনা থাকবে।

ভারত রবিবার জিতে গেলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাকিস্তানের মাত্র ১ পয়েন্টের ফারাক হতো এবং সেক্ষেত্রে প্রোটিয়াদের হারিয়ে দিলে বাবর আজমদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা সুগম হতো।

আরও পড়ুন: কেকেআর পরিবারে না থাকলেও ইডেন প্রিয়, পারথের ফেভারিট বেছে নিলেন শুভমন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget