এক্সপ্লোর

Hardik Pandya Fitness Update: ডান কাঁধে চোট হার্দিকের, ম্যাচের মাঝেই ছুটলেন স্ক্যান করাতে

Ind vs Pak: ভারতীয় শিবির থেকে জানানো হল যে, ব্যাট করার সময় ডান কাঁধে চোট পেয়েছেন হার্দিক।

দুবাই: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে যন্ত্রণার রাত কাটানোর ফাঁকে ভারতীয় শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হল হার্দিক পাণ্ড্যকে ঘিরে। ফের চোট পেলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার। যাঁকে ব্যাটসম্যান হিসাবে খেলাচ্ছে ভারত। পাকিস্তান ম্যাচ ফেলে রেখে হার্দিককে ছুটতে হল হাসপাতালে। কাঁধের স্ক্যান করাতে।

এবং পাকিস্তানের ইনিংস চলাকালীন হার্দিকের পরিবর্তে ফিল্ডিং করতে দেখা গেল ঈশান কিষাণকে। দুবাইয়ে ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, হার্দিকের ডান কাঁধে চোট লেগেছে। যন্ত্রণায় বঢোদরার অলরাউন্ডার এতটাই কাতর হয়ে পড়েন যে, ম্যাচ ফেলে রেখে হাসপাতালে ছুটতে হয় তাঁকে নিয়ে।

পরে ভারতীয় শিবির থেকে জানানো হল যে, ব্যাট করার সময় ডান কাঁধে চোট পেয়েছেন হার্দিক।

তাঁর ফিটনেস নিয়ে চর্চা চলছিলই। পিঠের অস্ত্রোপচারের পর থেকে পুরো গতিতে বল করেননি দীর্ঘদিন। সদ্যসমাপ্ত আইপিএলে তো তাঁকে বলই করায়নি মুম্বই ইন্ডিয়ান্স। পাকিস্তান ম্যাচের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত শুরুর দিকে শুধু ব্যাটার হিসাবেই খেলাতে চান হার্দিক পাণ্ড্যকে।

বঢোদরার অলরাউন্ডারকে নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছিল ভারত-পাক মহারণের আগের দিনই। কারণ, শনিবার ভারতের প্র্যাক্টিসে গরহাজির ছিলেন হার্দিক। যা দেখে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে দেখা যাবে না হার্দিককে? যদিও শনিবার ভারতের ঐচ্ছিক অনুশীলন রেখেছিলেন কোচ রবি শাস্ত্রী, তবু হার্দিকের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়।

রবিবার অবশ্য হার্দিক খেলেছেন। তবে ম্যাচে বলার মতো কিছুই করতে পারেননি। ৭ নম্বরে নেমে ৮ বলে ১১ রান করে আউট হয়ে যান। ভারতের পরের ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, আগামী রবিবার। মাঝে ৬দিন সময়। তার মধ্যে ফিট হয়ে যাবেন হার্দিক? নাকি তাঁর পরিবর্তে ব্যাটার হিসাবে দুরন্ত ছন্দে থাকা ঈশান কিষাণকে খেলানো হবে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget