এক্সপ্লোর

T20 World Cup: শেষ চার ওভারে ৫৪ রান তুলে জয়, রেকর্ড ভারতের

Ind vs Pak: শেষ চার ওভারে কার্যত অসাধ্য সাধন করেছে ভারত। ম্যাচে একটা সময় অতি বড় ভারতীয় সমর্থকও আশা করেননি, যে ভারতীয় দল এই ম্যাচটা জিততে পারে।

মেলবোর্ন: প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আর সেই ম্যাচেই নজির গড়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত (Ind vs Pak)।

কী সেই নজির?

এতদিন তাদের টি-টোয়েন্টি ইতিহাসে যে ঘটনা ঘটেনি, সেই ঘটনাই ঘটিয়ে ফেললেন বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে (শেষ চার ওভারে) ভারত তাদের ইতিহাসে প্রথমবার ৫০-এর বেশি রান তাড়া করে ম্যাচ জিতে নজির গড়ল।

শেষ চার ওভারে কার্যত অসাধ্য সাধন করেছে ভারত। ম্যাচে একটা সময় অতি বড় ভারতীয় সমর্থকও আশা করেননি, যে ভারতীয় দল এই ম্যাচটা জিততে পারে। ব্যাট হাতে এই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত করেন হার্দিক। পঞ্চম উইকেটে দুই ব্যাটার মাত্র ৭৮ বলে ১১৩ রান যোগ করে ভারতকে ম্যাচ ফিরিয়ে আনে। ৩৭ বলে ৪০ রান করে হার্দিক ফিরে গেলেও ভারতের জয় নিশ্চিত করেন বিরাট কোহলি।

ছক্কার মুগ্ধতা

শেষ ২ ওভারে ভারতের তখনও ম্যাচ জিততে বাকি ছিল ৩১ রান। বোলার ছিলেন হ্যারিস রউফ। যিনি তার আগে পর্যন্ত বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন।

১৯তম ওভারের শেষ দুই বলে রউফকে পরপর দুটি ছক্কা মারেন বিরাট কোহলি (Virat Kohli)। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। ভারতীয় শিবির বিশ্বাস করতে শুরু করে যে, পাকিস্তানকে হারিয়ে এই ম্যাচ জেতা সম্ভব।

রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারানোর পর কোহলিকে নিয়ে জয়োধ্বনি। সতীর্থ হার্দিক পাণ্ড্য কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত। বলেই দিলেন যে, রউফকে ওইরকম ছক্কা একমাত্র কোহলিই মারতে পারেন।

বোর্ডের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেছেন, 'আমি খুব খুঁটিয়ে দেখেছি ওই দুটো শট। আমি নিজে প্রচুর ছক্কা মেরেছি। তবে ওই দুটো ভীষণ স্পেশ্যাল। আমরা উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমি এত ক্রিকেট খেলেছি, এরকম ছক্কা মারিনি। মনে হয় না মিস্টার কোহলি ছাড়া কেউ ওরকম ছক্কা মারতে পারত।'

আরও পড়ুন: কোহলির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত পাকিস্তানের মহিলা ক্রিকেটার

সেরা শিরোনাম

Saransh Jain: শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের
শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের
IND vs SL Live: ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
ভারতীয় দলে অভিষেকের সারাংশ জৈনের, কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল
Durand Cup 2026 Final: ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের ডার্বি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Asian Games 2026: এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসের জন্য ৪৯২ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা, নজরে ভারতীয় ক্রিকেট দল

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget