এক্সপ্লোর

T20 World Cup: বিশ্বকাপে কোন অঙ্কে একসঙ্গে খেলানো যেতে পারে পন্থ-কার্তিককে, বুঝিয়ে দিলেন গাওস্কর

Rishabh Pant-Dinesh Karthik: একটা সময় তাঁদের দুজনের মধ্যে কে জাতীয় দলে সুযোগ পাবেন তা নিয়ে অঙ্ক কষা চলছিল। নির্বাচকেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে একসঙ্গে রেখেছেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিককে।

মেলবোর্ন: একটা সময় তাঁদের দুজনের মধ্যে কে জাতীয় দলে সুযোগ পাবেন তা নিয়ে অঙ্ক কষা চলছিল। নির্বাচকেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে একসঙ্গে রেখেছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। যদিও জট তাতে খোলেনি। দুজনই নিজের দিনে ম্যাচ উইনার। কাকে ছেড়ে কাকে খেলানো হবে, ধন্দে পড়ে যেতে পারে টিম ম্যানেজমেন্টও।

কিন্তু যদি দুজনকে একসঙ্গে খেলানো যায়? সেই উপায় বলে দিচ্ছেন সুনীল গাওস্কর। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে লিটল মাস্টার বলেছেন, 'যদি ভারত ঠিক করে ৬ বোলারকে নিয়ে নামবে, এবং হার্দিক পাণ্ড্য হবে ষষ্ঠ বোলার, তাহলে হয়তো পন্থের জায়গা হবে না। কিন্তু যদি হার্দিককে পঞ্চম বোলার করে পাঁচ বোলার নিয়ে খেলে, তাহলে ঋষভ পন্থকে ছয় নম্বরে ব্যাট করানো যায়। সেক্ষেত্রে কার্তিক সাতে নামতে পারে। তারপর চারজন বোলার। অপেক্ষা করে দেখতে হবে কী ভাবনাচিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। অবশ্যই ভারতীয় দল মিডল অর্ডারে একজন বাঁহাতি ব্যাটার চাইবে। কিন্তু মিডল অর্ডার দেখলে মনে হতে পারে, পন্থ আর ক'ওভার পাবে? খুব বেশি হলে তিন-চার ওভার। আর সেই তিন বা চার ওভারের জন্য কে সেরা, পন্ত না কার্তিক? সেটা ঠিক করতে হবে।'

কী বলছেন রোহিত?

শেষ বিশ্বকাপ এসেছিল ১১ বছর আগে। ২০১১ সালে। দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ আরও আগে। ২০০৭ সালে। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। কোনও বিশ্বকাপ জেতেনি ভারত।

সেই অপেক্ষার অবসান চান রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'বিশ্বকাপে প্রথমবার দেশকে নেতৃত্ব দেব। আমি খুবই উত্তেজিত। এটা সত্যি যে, আমাদের দেশে অনেক বছর ধরে বিশ্বকাপ আসেনি। আমরা কিন্তু এবার বিশ্বকাপ জিততেই এসেছি। তবে একটা ম্যাচ জিতলেই তো চ্যাম্পিয়ন হওয়া যাবে না। বরং ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আর সেটাই আমাদের লক্ষ্য।' 

রোহিত যোগ করেছেন, 'বেশিদূর নিয়ে এখনই ভাবনাচিন্তা করতে চাইছি না। সবার সেমিফাইনাল জিতে ফাইনালে খেলার ইচ্ছা আছে। আমরাও ব্যতিক্রম নই। তবে একেবারে শুরু থেকেই আমরা সেমিফাইনাল বা ফাইনাল নিয়ে ভাবছি না। প্রতিটি ম্যাচ ধরে ধরে নিয়ে ভাবছি। সব দলকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।' 

আরও পড়ুন: বোর্ডের কমিটি থেকে সরে দাঁড়াক, তোপ প্রাক্তন কর্তার, আমল দিচ্ছেন না সৌরভ-অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget