এক্সপ্লোর

MSD Joins Team India: আইপিএল জিতেই টিম বিরাটদের ক্যাম্পে যোগ ধোনির, ভাইরাল ছবি

MSD Joins Team India: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। রবিবার বিসিসিআইয়ের তরফে দুটি ছবি পোস্ট করা হয়েছে।

দুবাইঃ ভারতীয় ক্রিকেট শিবিরে ফের মহেন্দ্র সিংহ ধোনি। অবসরের প্রায় দেড় বছর পর ফের জাতীয় দলের ক্যাম্পে দেখা গেল ধোনিকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। রবিবার বিসিসিআইয়ের তরফে দুটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ অন্যান্য কোচিং স্টাফদের সঙ্গে দেখা যাচ্ছে ধোনিকে। 

 

অধিনায়কের বয়সও চল্লিশ পেরিয়ে গিয়েছে। অথচ নেতৃত্ব হোক বা চাপের মুখে ম্যাচ জেতানোর দক্ষতা, ধোনি রয়েছেন ধোনিতেই। হয়তো ব্যাটের ধার কমেছে। কিন্তু অভিজ্ঞতা আর ক্ষুরধার মস্তিষ্ক নিয়ে একের পর এক শিরোপা জিতে চলেছেন ক্যাপ্টেন কুল। এবারের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জিতে নিয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে পরিষেবা দেওয়ার জন্য এমএস ধোনি কোনও ভাতা (সাম্মানিক) দাবি করেননি। সংবাদ সংস্থা এএনআই-কে একথা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

টিম ইন্ডিয়ার পক্ষে ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে মাহির। তবে এবার আর মাঠে নয়, মেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে। আসন্ন টি ২০ বিশ্বকাপে মেন্টর হিসেবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে। মাঠে না থাকলেও চাপের পরিস্থিতিতে অধিনায়ক বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন মাহি, যা দলের পক্ষে লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। 

আর চ্যাম্পিয়ন্স লাক বরাবরই মাহির সঙ্গেই থেকেছে। ক্যাপ্টেন কুল এবার মেন্টর হিসেবে টিম ইন্ডিয়াকে ফের বিশ্বকাপ দিতে পারবেন কিনা, তার জন্য আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন,''আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি।  যখন দুবাইতে ছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar on Shreyas: বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
IND vs AFG Test Live: সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
IND vs AFG Test: পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত
পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত
Lionel Messi event Vandalism: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের খোঁজে বাড়িতে নিউ আলিপুর থানার পুলিশ
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের খোঁজে বাড়িতে নিউ আলিপুর থানার পুলিশ

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget