এক্সপ্লোর

Team India New Coach: ভারতীয় ক্রিকেটে ফের কুম্বলের কামব্যাক? দৌড়ে লক্ষ্মণও

Team India New Coach: শোনা গিয়েছিল যে বিরাটের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছিল না কুম্বলের। শেষ পর্যন্ত কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে। আর ভারতীয় দলের কোচ হন বিরাটের পছন্দের শাস্ত্রী।

মুম্বই: ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদল হওয়ার পথে। বিরাট কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করার পরই কোচ শাস্ত্রীর থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। নিজেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয় ইচ্ছে প্রকাশ করেছেন শাস্ত্রী। এবার শোনা যাচ্ছে যে নতুন কোচের জন্য বিসিসিআইয়ের পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন অনিল কুম্বলে ও ভি ভি এস লক্ষ্মণ।

এর আগে ২০১৬-২০১৭ ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন কুম্বলে। তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও উঠেছিল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে হেরে যদিও রানার্স আপ হতে হয় তাঁদের। কিন্তু ম্যাচের ফলাফলের থেকেও যাবতীয় বিতর্ক দানা বাঁধে কুম্বলে-কোহলি দ্বৈরথ নিয়ে। শোনা গিয়েছিল যে বিরাটের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছিল না কুম্বলের। শেষ পর্যন্ত কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে। আর ভারতীয় দলের কোচ হন বিরাটের পছন্দের শাস্ত্রী। এবার বিরাট নেতৃত্ব ছাড়ার বিষয় ঘোষণা করতেই শাস্ত্রীর মুখেও অন্য সুর শোনা গিয়েছে। তিনিও নাকি কোচের পদ থেকে সরে দাঁড়াতে চান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কোচ শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। কে হবেন পরবর্তী কোচ? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে। বিসিসিআইয়ের সূত্র মারফৎ জানা গিয়েছে, কুম্বলেকে যেভাবে কোচের পদ থেকে সরে যেতে হয়েছিল তাতে অনেকেই মনক্ষুণ্ণ হয়েছিলেন। তাই কুম্বলেকে ফের একবার জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চাইছেন অনেকেই। তালিকায় লক্ষ্মণ থাকলেও কিছুটা ফেভারিট প্রাক্তন লেগস্পিনারই। যদিও দুজন আদৌ এই পদের জন্য আবেদন করবেন কিনা তার ওপরই সব নির্ভর করছে। কানাঘুষো শোনা যাচ্ছে যে একশো প্লাস টেস্ট খেলা কুম্বল-লক্ষ্মণকেই কােচ করার জন্য চেষ্টা চালাবে বিসিসিআই। দ্বিতীয় বিকল্প হিসেবে থাকছে বিদেশি কোচের নাম।

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, 'আমার মনে হয় যা যা চেয়েছিলাম কোচ হিসেবে অর্জন করতে, তা আমি পেয়ে গিয়েছি। পাঁচ বছর ধরে টেস্টে ১ নম্বর স্থান ধরে রাখা। দুবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়। মাইক আথারটনের সঙ্গে কয়েকদিন আগে আমার কথা হচ্ছিল, তাঁকেই আমি বলেছিলাম যে আর কিছু অর্জন করার নেই কোচ হিসেবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়। এছাড়াও এবার ২-১ ব্যবধানে আমরা সিরিজে এগিয়ে ছিলাম। যেভাবে আমরা লর্ডস ও ওভালে খেলেছি, তা যথেষ্ট প্রশংসনীয়।'

এরপরই জোরালো হয়েছে শাস্ত্রীর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি। সেক্ষেত্রে হয়ত মেয়াদ শেষ হওয়ার পর আর কোচের পদে আবেদন জানাবেন না তিনি। 

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget