এক্সপ্লোর

IND vs SA: প্রোটিয়া সফরে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে ৩ দিনের কোয়ারেন্টিনে বিরাটরা

IND vs SA: আগামী ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকার (south africa) বিমান ধরবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে রবিবার মুম্বইয়ে (mumbai) একত্রিত হয়েছে গোটা টিম। ভারতীয় দল ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট খেলবে।

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয় দলকে। মুম্বইয়ে (mumbai) ৩ দিনের কোয়ারেন্টিনে (quarantine) থাকতে হবে বিরাট কোহলি (virat kohli), রোহিত শর্মাকে (rohit sharma)। আগামী ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকার (south africa) বিমান ধরবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে রবিবার মুম্বইয়ে একত্রিত হয়েছে গোটা টিম। ভারতীয় দল ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে এবং তৃতীয় ও শেষ টেস্ট ১১ জানুয়ারি থেকে শুরু হবে।

সূত্রের খবর, ভারতীয় দলের সদস্যরা মুম্বই বিমানবন্দরের সামনে এক ফাইভ স্টার হোটেলে রয়েছেন। তবে জৈব সুরক্ষ বলয়ে ঢোকার আগে অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রোহিত শর্মা, কে এল রাহুল, শার্দুল ঠাকুর সহ কয়েকজন ক্রিকেটার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে পারশ মাম্বরের তত্ত্বাবধানে মিনি ক্যাম্পে অংশ নিয়েছিলেন। 

দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তের ওমিক্রনের প্রভাব ক্রমশই বেড়ে চলেছে। কোভিড আক্রান্ত হয়েছেন সেদেশের রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতেই সেদেশে খেলতে যাচ্ছে ভারতীয় দল। তবে দক্ষিণ আফ্রিকাতেও দলটি কোয়ারেন্টিনে থাকবে এবং বায়ো-বাবলেই অনুশীলন করবে।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন বিরাট। কিন্তু সীমিত ওভারের সিরিজে অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। বিরাটকে নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলছেন, ''বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ। ওঁর সেরা ফর্ম সবসময় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ এর ওপর গড় কিন্তু মুখের কথা নয়। অবিশ্বাস্য। ওঁর যে ক্ষমতা রয়েছে, তা আমরা সবাই জানি। বিভিন্ন দরকারের সময় খারাপ পরিস্থিতিতে দলকে উদ্ধার করেছে বিরাট।''

এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে রোহিত আরও বলেন, ''যেই দক্ষতা ওঁর ব্যাটিংয়ে রয়েছে। তা দলের ভীষণভাবে দরকার। এছাড়া এখনও বিরাট দলের একজন সিনিয়র নেতা। এই সব বিষয়গুলো যখন দেখা যায়, তখন বোঝা যায় যে ওঁকে ছাড়া কোনওভাবেই এই দল সম্পূর্ণ নয়।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget