এক্সপ্লোর

ধোনির অনুপস্থিতিতে ম্যাচ চলাকালে রোহিতের আরও বেশি সরব ভূমিকা চাইছে টিম ম্যানেজমেন্ট: রিপোর্ট

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার দক্ষতা ও কৌশলগত পারদর্শিতার কথা কারুর অজানা নয়। চলতি বছর রোহিতের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থবারের জন্য আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলের ফাইনালে রোহিতের রেকর্ড ১০০ শতাংশ।

নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার দক্ষতা ও কৌশলগত পারদর্শিতার কথা কারুর অজানা নয়। চলতি বছর রোহিতের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থবারের জন্য আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলের ফাইনালে রোহিতের রেকর্ড ১০০ শতাংশ। ভারতের অধিনায়ক হিসেবেও আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কের রেকর্ডও খুবই ভালো। এখন ভারতীয় দলে খেলছেন না প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অনুপস্থিতিতে রোহিত মাঠে আরও বেশি সরব হোন, এমনটাই চাইছেন অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রী। ধোনির অনুপস্থিতিতে রোহিতের দ্রুত চিন্তা করার ক্ষমতা, ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তনের দক্ষতার কথা মাথায় রেখে কোচ ও অধিনায়ক তাঁকে তরুণদের গাইড করতে আরও বেশি সরব হওয়ার আর্জি জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে রোহিতকে ধারাবাহিকভাবে বোলারদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেল। রোহিতকে আগামী ম্যাচগুলিতেও এ ধরনের ভূমিকাতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে, টিম ম্যানেজমেন্ট মনে করছে যে, রোহিত আরও বেশি করে তাঁর চিন্তাভাবনা নিয়ে বোলারদের সঙ্গে কথা বলুন। ওই সূত্র বলেছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হোক এমনটা কেউ চায় না। ম্যাচ চলাকালে তরুণ ক্রিকেটাররা যাতে কোনও সংশয়ে না পড়েন সেজন্য ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। যখন এমএস উইকেটের পিছনে থাকেন তখন তিনি ও কোহলি তরুণদের পরিচালনা করার কাজটা করেন। এখন ধোনির অনুপস্থিতিতে ধোনি যদি তরুণদের পরামর্শ দেন এবং আরও বেশি কথাবার্তা বলেন, তাহলে তা খুব ভালো হবে বলে মনে করা হচ্ছে। রোহিত এ ধরনের ভূমিকা নিয়ে থাকেন। ভবিষ্যতেও তা চলবে। রোহিতের স্বভাবসিদ্ধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় অধিনায়ক ও কোচের আস্থা রয়েছে। রোহিতের মতো একজন সিনিয়র ক্রিকেটার বোলারদের কাছে গিয়ে বিপক্ষের ব্যাটসম্যানকে টেক্কা দেওয়ার পরামর্শ দিলে, তা খুবই ভালো ব্যাপার। রোহিতের নেতৃত্বে যে তরুণ ক্রিকেটাররা খেলেছেন, তাঁরা মনে করেন, কোহলির মতো তিনিও তরুণদের পাশে দাঁড়ান এবং সবসময়ই পরামর্শ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget