এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ, নিউজিল্যান্ড সফরে বিশ্রাম বুমরাহকে, বদলি মহম্মদ সিরাজ

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা একদিনের সিরিজ ও পরের নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হল জশপ্রীত বুমরাহকে। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া বিরাট কোহলির দলের নির্ভরযোগ্য পেসার বুমরাহ টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন। ২১টি উইকেট ঝুলিতে পুরে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়নের সঙ্গে যৌথ ভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, বোলারের ওয়ার্ক লোড অর্থাত কাজের বোঝার পরিমাণ মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের আগে তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়াই সবচেয়ে ভাল হবে বলে ভাবা হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে বুমরার বদলি হবেন মহম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে দলে রাখা হয়েছে পঞ্জাবের পেসার সিদ্ধার্থ কউলকেও। মাত্র ১২ মাস আগে ভারতের টেস্ট দলে ঢুকেই তিন ফর্ম্যাটেই এক নম্বর বোলিং অস্ত্র হয়ে উঠেছেন বুমরাহ। ক্রিকেট মহলে এই প্রশ্ন ঘিরে আলোচনা চলছে যে, বুমরা, মহম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, এই ৫ বোলারকে নিয়ে ভারতের বর্তমান পেস আক্রমণ দেশের সর্বকালের সেরা কিনা। সিডনিতে সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ার পর বিরাট নিজেই পেসারদের ওপর কাজের চাপ ঠিকমতো ম্যানেজ করার প্রয়োজনীয়তার কথা বলেন। সেই প্রেক্ষিতেই বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বলেন, এই ছেলেদের যত্ন নেওয়া জরুরি, বিশেষ করে ওদের ওয়ার্কলোড ম্যানেজ করা। এটাই আগামীদিনে আমাদের অগ্রাধিকার হবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হবে, এরকম আরও তিনটে ছেলে বের করা যারা ক্লান্তিহীন ভাবে এদের সমান জোরে বল করে যেতে পারে। শনিবার থেকে অস্ট্রেলিয়া, ভারতের তিনটি একদিনের ম্যাচের সিরিজ শুরু হচ্ছে। তারপর ২৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ড সিরিজে ৫টি একদিনের ও তিনটি টি ২০ ম্যাচ খেলবে বিরাটের দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget