এক্সপ্লোর

BCCI Polls 2022: বোর্ড সভাপতির দৌড়ে রজার বিনি, নাম নেই সৌরভের, নিশ্চিত করলেন রাজীব শুক্ল

Rajeev Shukla: বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল নিশ্চিত করেন যে রজার বিনি বিসিসিআই সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মুম্বই: বিসিসিআইয়ের (BCCI) আসন্ন নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের সভাপতি পদে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বদলে নতুন বোর্ড সভাপতি হচ্ছেন রজার বিনি। কোন রাখঢাক না করে, সেই জল্পনা এবার সত্যি হতে চলেছে বলে কার্যত জানিয়েই দিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল (Rajeev Shukla)।

মনোনয়ন জমা দিয়েছেন কারা?

১৮ অক্টোবর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ে বিসিসিআইয়ের নির্বাচন আয়োজিত হবে। তার আগে ১১ ও ১২ অক্টোবর বিভিন্ন পদে মনোনয়ন জমা দেবেন ইচ্ছুক প্রার্থীরা। অবশ্য একমাত্র এক পদে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলে তবেই সেক্ষেত্রে পরের মঙ্গলবার আনুষ্ঠানিক নির্বাচন হবে। নয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরাই সেই পদে নিযুক্ত হবেন। সম্ভবত তেমনটাই হতে চলেছে। রাজীব শুক্লর কথা থেকে অন্তত তেমনটাই বোঝা যাচ্ছে। তিনি বলেন, 'এখনও পর্যন্ত বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে আমি মনোনয়ন জমা দিয়েছি। রজার বিনি সভাপতির পদে মনোনয়ন জমা দিয়েছেন। জয় শাহ সচিব এবং আশিস শেলার কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা করেছেন।'

 

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

শুক্ল জানান এখনও পর্যন্ত একাধিক ব্যক্তি কোনও পদেই মনোনয়ন জমা দেননি। 'বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের পদে নিযুক্ত হব।' স্পষ্ট জানান বলেন শুক্ল। কিন্তু এখনওপর্যন্ত বিভিন্ন প্রশাসনিক পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় রয়েছে। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে রাজীব শুক্লরা বিভিন্ন পদে বসতে চলেছেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবশ্য তেমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। ক্রিকেট প্রশাসনে সৌরভের ভবিষ্যত নিয়েও জল্পনা তুঙ্গে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বোর্ড সভাপতি থাকছেন না তিনি। খবর অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান পদেও তাঁর প্রতি প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা কম। তাই এরপর 'মহারাজ' কী করেন, সেই দিকে সকলেরই নজর রয়েছে।

আরও পড়ুন: শাহিভোজের পরও বিজেপি-তে নয়, বরং কলকাতায় মমতার মঞ্চে, সৌরভের পদ খোয়ানোর নেপথ্যে রাজনীতি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget