এক্সপ্লোর

ভারত বিশ্বের অন্যতম সেরা দল, ওদের বিরুদ্ধে ভুল করলে চলবে না, বলছেন কালিস

কালিস আরও বলেছেন, সেমিফাইনালে যেতে গেলে ৬টা ম্যাচ জিততে হবে। ফলে দক্ষিণ আফ্রিকার বাকি সব ম্যাচই গুরুত্বপূর্ণ।

লন্ডন: চলতি বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচেই হেরে গিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। বুধবার তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছেন ফাফ দু প্লেসিরা। এটাই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। বিরাট কোহলিরা প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে। প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযানের শুরুটা ভালভাবে করাই ভারতীয় দলের লক্ষ্য। ফলে দক্ষিণ আফ্রিকার কাজটা সহজ নয়। ভারতের বিরুদ্ধে ম্যাচে ভুল করার কোনও জায়গা নেই বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হারের পর কালিস বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচের আগে চাপ বেড়ে গিয়েছে। এটা অত্যন্ত হতাশাজনক। ভারতের বিরুদ্ধে হেরে গেলে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আশা শেষ হয়ে যেতে পারে। ভারতের এটা প্রথম ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার তৃতীয় খেলা। তা সত্ত্বেও ম্যাচ মোটেই সহজ হবে না। ভারতীয় দল বিশ্বের অন্যতম সেরা। ওদের বিরুদ্ধে সামান্য ভুলও করা চলবে না।’ কালিস আরও বলেছেন, ‘ভারতীয় দল এক সপ্তাহ কোনও ম্যাচ খেলেনি। প্রথম ম্যাচে ওরা কিছুটা স্নায়ুর চাপে ভুগতে পারে। আমাদের দলের সেই সমস্যা নেই। এই ম্যাচে আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। আমরা একটা ম্যাচ জিতলেই দলের চেহারা বদলে যেতে পারে। পরপর ম্যাচ জিতে আমরা সেমিফাইনালে যাওয়ার দৌড়ে ঢুকে পড়তে পারি। ফলে এই গুরুত্বপূর্ণ অবস্থায় কোনও ভুল করা চলবে না। সেমিফাইনালে যেতে গেলে ৬টা ম্যাচ জিততে হবে। ফলে দক্ষিণ আফ্রিকার বাকি সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’ ভারতের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি। এ বিষয়ে কালিস বলেছেন, ‘লুঙ্গি এনগিডির চোট ফাফের (দু প্লেসি) কাজটা কঠিন হয়ে গেল। ও বিশ্বমানের খেলোয়াড় এবং আমাদের আক্রমণের অন্যতম ভরসা। এখন ভারতের বিরুদ্ধে ডেল স্টেইনকে খেলাতে হবে। আশা করি ও অনেকটাই ফিট হয়ে গিয়েছে।’

সেরা শিরোনাম

Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Narendra Modi Stadium: ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক
ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget