এক্সপ্লোর

বয়স ৫২, খেলা ছাড়ার ১০ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন এই মহিলার

দুবাই: বর্তমানে যখন ৩০ বছর বয়স হয়ে গেলেই আন্তর্জাতিক ক্রিকেটারদের অবসরের জল্পনা শুরু হয়ে যায়, তখন খেলা ছাড়ার ১০ বছর পরে ৫২ বছর ৫৬ দিন বয়সে জাতীয় দলে ফিরে তাক লাগিয়ে দিলেন নেদারল্যান্ডসের মহিলা ক্রিকেটার ক্যারোলিন ডে ফাউ। ২০০৮-এর ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার পর শনিবার টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ফের মাঠে নামেন তিনি। এই ম্যাচে নেদারল্যান্ডস ৬ উইকেটে হেরে গেলেও, ভাল পারফরম্যান্স দেখান ক্যারোলিন। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন এই অফস্পিনার। আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি পুরুষ ক্রিকেটারও ৫০-এর বেশি বয়সে খেলেননি। মহিলাদের মধ্যে বয়স্কতম আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে গেলেন ক্যারোলিন। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি পাওয়ারের। ২০০৫-এর ৯ এপ্রিল প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে ৪৭ বছর ৩৫৫ দিন বয়সে খেলেছিলেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ডের অধিকারী ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। তিনি ১৯৩০ সালের ৩ এপ্রিল কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন ৫২ বছর ১৫৬ দিন বয়সে। পুরুষ ও মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত মাত্র পাঁচজন ৫০ বা তার বেশি বয়সে খেলেছেন। আরও কিছুদিন খেললে বয়স্কতম আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে যাবেন ক্যারোলিন।

সেরা শিরোনাম

Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget