এক্সপ্লোর

জাহিরের থেকে সুইং বোলিংয়ের কৌশল শিখছেন, জানালেন মালিঙ্গা

পাল্লেকেলে: কয়েক বছর আগেও, বিশ্ব ক্রিকেটে ত্রাস ছিলেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার এই বোলারের গোড়ালি-ঘেঁষা ইয়র্কারগুলি ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন ছিল। বিশেষ করে, ক্রিকেটের ছোট ফর্ম্যাট— অর্থাৎ একদিন ও টি-২০ ম্যাচে মালিঙ্গা বিধ্বংসী ছিলেন।

কিন্তু, একের পর এক চোটের ফলে, বর্তমান মালিঙ্গা অতীতের ছায়া মাত্র। এখন মালিঙ্গার বয়স ৩৪। ফলে, তাঁর বোলিংয়ে বয়সের ছাপ স্পষ্ট। ধার ও ভার দুই-ই কমেছে। একটানা ৯০ মাইল গতিতে দীর্ঘক্ষণ বল করতে পারেন না তিনি।

তার ওপর হাঁটুর চোটের জন্য দীর্ঘ দেড় বছর মাঠের বাইরে ছিলেন। সব মিলিয়ে কেরিয়ারের প্রায় শেষলগ্নে পৌঁছে এখন বোলিং নিয়ে নতুন ভাবনাচিন্তা শুরু করেছেন মালিঙ্গা। আর এই বিষয়ে তাঁকে সাহায্য করছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান।

এতদিন গতি-ই ছিল মালিঙ্গার বোলিংয়ের প্রধান অস্ত্র। কিন্তু, এখন মালিঙ্গা বুঝে গিয়েছেন, কেরিয়ারের জন্য গতিকে ছেড়ে এবার সুইংয়ে জোর দিতে হবে। আর তাই জাহিরের শরণাপন্ন হয়েছেন তিনি।

প্রসঙ্গত, জাহিরের সঙ্গে মালিঙ্গার সম্পর্ক এমনিতেই ভাল। কারণ, দুজনই দীর্ঘদিন একসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে খেলেছেন। পাশাপাশি, একটা সময় জাহির নিজেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ফলে, মালিঙ্গা জানেন, জাহিরের থেকে কেউ তাঁর বিষয়টি বুঝতে পারবে না।

মালিঙ্গা স্বীকারও করে নেন সেই কথা। বলেন, জাহির গতির চেয়ে বেশি সুইং ও সিম সহায়ক বোলার। আগামী কয়েক বছর আমিও এই কৌশল নিতে চাইছি। সেটাই ওর (জাহির) সঙ্গে আলোচনা করলাম।

প্রাক্তন সতীর্থ সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন মালিঙ্গা। বলেন, নিজের জমানায় জাহির ভারতীয় বোলিং লেজেন্ড ছিল। তিনি যোগ করেন, যখনই সুযোগ পান, বিভিন্ন প্রাক্তন বোলারের সঙ্গে কথা বলে তাঁদের থেকে টিপস নেন।

প্রসঙ্গত, মালিঙ্গা প্রথম বোলার নন যিনি জাহিরের থেকে পরামর্শ চেয়েছেন। এর আগে, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনও জানিয়েছিলেন, তিনি জাহির খানের থেকে রিভার্স সুইংয়ের কৌশল জেনেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget