এক্সপ্লোর

Mominul Haque: ভাবতাম নিউজিল্যান্ডে টেস্ট জয়ের কথা বললে লোকে পাগল বলবে, স্বীকারোক্তি মোমিনুলের

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ (NZ vs Bang)। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের আগে আপাতত এই ঐতিহাসিক জয় উদযাপনে মেতে গোটা দেশ।

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ (NZ vs Bang)। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের আগে আপাতত এই ঐতিহাসিক জয় উদযাপনে মেতে গোটা দেশ। এমন আবহেই ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক (Mominul Haque) বললেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে তিনি টেস্ট জয়ের কথা বললে সকলে তাকে পাগল বলে ভাবত!

এটাই কি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা সাফল্য? মোমিনুল হক বলেছেন ‘হ্যাঁ, আমার কাছে তা-ই মনে হয়। আপনাদের সঙ্গে আমি একমত। পরিস্থিতি যেমন ছিল সেই অবস্থা থেকে এটা অনেক বড় জয়। নিউজিল্যান্ডের মতো কঠিন পরিবেশ-পরিস্থিতিতে এটা অনেক বড় কৃতিত্ব বলেই ধারণা।’

প্রথম টেস্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই আধিপত্য দেখিয়েছেন লিটন দাস-ইবাদত হোসেনরা। মোমিনুলের মতে, পরিস্থিতি অনুযায়ী খেলেছে তাঁর দল। সকলে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। ফলস্বরুপ এই জয়। তিনি বলেন, ‘ফল নিয়ে কিন্তু চিন্তা করিনি। এখন বললে হয়তো অনেকে বলবে লোকটা পাগল হয়ে গিয়েছে। পরিস্থিতি অনুযায়ী যেন খেলতে পারি সেটাই ছিল লক্ষ্য। ব্যাটিংয়ের সময় লক্ষ্য ছিল লম্বা সময় ধরে খেলার। বোলিংয়ে একটা জায়গায় বল করা। সেটা করতে আমরা সফল হয়েছি।’

বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য। বিশ্বের এক নম্বর দল নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারিয়েছেন পদ্মাপাড়ের ক্রিকেটারেরা। উঠে এসেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রমতালিকার পাঁচ নম্বরে। বুধবার বে ওভালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। চলতি সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ আয়োজক দলকে ৮ উইকেটে হারিয়েছে। এর আগে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে কোনও ফরম্যাটেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচে জিততে পারেনি, টেস্ট তো দূরের কথা।

আরও পড়ুন: সব রাজ্য সংস্থাকে চিঠি পাঠালেন সৌরভ, কী লিখলেন?

পাঁচ দিনের ফরম্যাটে বাংলাদেশ এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের কাছাকাছিও পৌঁছতে পারেনি। ২০১৭-তে ৫৯৫ রানের পাহাড় গড়েও হারতে হয়েছিল বাংলাদেশকে। তারপর বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ডে যে কৃতিত্ব দেখাল, তা ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলও গত ১১  বছরে পারেনি।  আসলে এশিয়ার কোনও দেশ হিসেবে নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই টেস্টে হারানোর ঘটনা ঘটেছিল ২০১১ তে। ওই বছর পাকিস্তান নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়েছিল। তারপর থেকে পাকিস্তান নিউজিল্যান্ডে পাঁচটি টেস্ট খেলেছে। কিন্তু এর কোনও একটিতেও জিততে পারেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE
CJP-Government Meeting | প্রায় দু'ঘণ্টা বৈঠক ককরোচ-কেন্দ্র, কী কী বিষয়ে আলোচনা হল?
NEET Protest in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget