এক্সপ্লোর

Sourav Ganguly to State Units: সব রাজ্য সংস্থাকে চিঠি পাঠালেন সৌরভ, কী লিখলেন?

BCCI on Ranji Trophy: হাল ছাড়তে নারাজ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রত্যেকটি রাজ্য সংস্থাকে তিনি আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই সমস্ত টুর্নামেন্ট করার আপ্রাণ চেষ্টা করবে বোর্ড।

কলকাতা: করোনার বাড়বাড়ন্তের ধাক্কায় স্থগিত হয়ে গিয়েছে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। গতবারের মতো কি তবে এবারও হবে না ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট? যে টুর্নামেন্টকে ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার সাপ্লাই লাইনের মূল মঞ্চ ধরা হয়?

হাল ছাড়তে নারাজ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রত্যেকটি রাজ্য সংস্থাকে তিনি চিঠি পাঠিয়েছেন। আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সমস্ত টুর্নামেন্ট করার আপ্রাণ চেষ্টা করবে বোর্ড। সৌরভ লিখেছেন, 'মরসুমের বাকি টুর্নামেন্টগুলো করতে আমরা বদ্ধপরিকর। বর্তমান করোনা পরিস্থিতির জন্য সব টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে। পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে। অনেক দলেরই ক্রিকেটারেরা আক্রান্ত। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং টুর্নামেন্টের আয়োজকদের জন্য প্রবল ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল পরিস্থিতি। তবে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই মরসুমের সমস্ত টুর্নামেন্ট শেষ করার ব্যাপারে বদ্ধপরিকর বোর্ড।'

গোটা দেশে হুড়হুড়িয়ে বাড়ছে করোনা (Corona)। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হচ্ছে সব মহলে। পরিস্থিতি সামাল দিতে রঞ্জি ট্রফি (Ranji Trophy) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গতবার করোনা পরিস্থিতির জন্যই রঞ্জি ট্রফি বন্ধ রেখেছিল বোর্ড। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার খেলা হয়নি রঞ্জি ট্রফি। তবে এবার ফের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। ১৩ জানুয়ারি থেকে প্রথম পর্বের ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন বিভিন্ন দলের ক্রিকেটারেরাও। যদিও দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমনকী, কয়েকটি দলেও ছড়িয়েছে সংক্রমণ। 

বাংলা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সাতজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল রবিবার রাতে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি (CAB)। করোনা আক্রান্ত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, কাজি জুনেইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত যাদব, গীত পুরি ও স্পিন বোলিং কোচ সৌরাশিস লাহিড়ী। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন: করোনা আবহে পিছিয়ে গেল নেতাজি সুভাষ স্টেট গেম

পাশাপাশি করোনার সংক্রমণ ছড়িয়েছে মুম্বই শিবিরেও। শিবম দুবে ও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget