এক্সপ্লোর

Cristiano Ronaldo Update: ম্যান ইউয়ের জার্সিতে রোনাল্ডোর খেলা দেখার খরচ প্রায় ৩ লক্ষ টাকা!

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে উন্মাদনার পারদ তুঙ্গে।

লন্ডন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁকে নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে উন্মাদনার পারদ তুঙ্গে। মাঠে ম্যান ইউ জার্সিতে সিআরসেভেনের ফিরতি ম্যাচ দেখা নিয়ে টিকিটের হাহাকার। শুধু রোনাল্ডোকে দেখার তাগিদে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে আড়াই হাজার পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ টাকা!

লিওনেল মেসি প্য়ারিস সাঁ জারমাঁতে যোগদান করার পরেই ক্লাবের জার্সি বিক্রি বেড়ে গিয়েছিল। আর রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পরেই তাঁর সম্ভাব্য ফিরতি ম্যাচের টিকিট বিক্রি বেড়েছে শুধু নয়, ভারতীয় মুদ্রায় নাকি এক একটি টিকিট বিক্রি হচ্ছে তিন‌ লক্ষ টাকায়!

মেসির পিএসজি-তে যোগ দেওয়ার খবর আসার পরেই ফরাসি ক্লাব রেঁসের ২০ হাজার টিকিট বেশি বিক্রি হয়েছিল। ফরাসি লিগে মেসির অভিষেক ম্যাচটা ছিল তাদের বিপক্ষেই। রোনাল্ডোর মাঠে নামার সম্ভাবনা রয়েছে এমন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট এরই মধ্যে বিশাল অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে। ইংল্যান্ডের নামী পত্রিকা 'দ্য টাইমস'-এর খবর, এক একটা টিকিট বিক্রি হচ্ছে আড়াই হাজার পাউন্ডে।

পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর ফর্মও তাঁকে নিয়ে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। বুধবার আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন রোনাল্ডো। ইরানের আলি দাইয়ির রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ১১১টি গোল করে তিনিই এখন আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

১১ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলা রয়েছে ইউনাইটেডের। এই ম্যাচেই সম্ভবত ম্যান ইউতে প্রত্যাবর্তন হতে চলেছে রোনাল্ডোর। ফলে এই ম্যাচ নিয়ে আগ্রহের পারদ তুঙ্গে। সেই ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।

সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করা জার্সি চাইলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি রোনাল্ডোর নাম ও জার্সি নম্বর সহ ৮০টি জার্সি চেয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, প্রথম জার্সিটিতে যেন রোনাল্ডোর সই থাকে।

গত সপ্তাহে জানা যায়, ইতালি থেকে ইংল্যান্ডে ফিরছেন ‘সিআর ৭’। তাঁকে ফের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে। রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার খবরে ম্যান ইউ সমর্থকরা উচ্ছ্বসিত। রানি দ্বিতীয় এলিজাবেথও যে রোনাল্ডোর ভক্ত, সেটা এতদিন জানা যায়নি। এবার জানা গেল, রোনাল্ডোর সই করা জার্সি চেয়েছেন তিনি। একটি ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়। পরে অবশ্য ট্যুইটটি মুছে দেওয়া হয়েছে। ফলে এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Argentina vs England: ৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget