এক্সপ্লোর

মাঠের বন্ধু, রাজনীতির প্রতিপক্ষ, পুজোয় মনোজ-দিন্দা সময় কাটালেন একসঙ্গে, খেলেন ভোগ

রাজনীতির ময়দানে কার্যত দৃষ্টান্ত তৈরি করে চলেছেন বাংলার সর্বকালের অন্যতম সেরা দুই ক্রিকেটার।

কলকাতা: মাঠে তাঁরা ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। বাংলার হয়ে একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন। দলকে জিতিয়েছেন। ক্রিকেট মাঠের সেই দুই সহযোদ্ধাই পরে রাজনীতির ময়দানে একে অপরের প্রবল প্রতিপক্ষ হয়ে পড়েন। একজন নাম লেখান তৃণমূল কংগ্রেসে। অন্যজন বিজেপিতে। বিধানসভা ভোটে দুজনই জেতেন। দুই ক্রিকেটার-বিধায়ক মনোজ তিওয়ারি ও অশোক দিন্দা অবশ্য দুর্গাপুজোয় রাজনৈতিক ভেদাভেদ শিকেয় তুলে একসঙ্গে সময় কাটালেন। আবাসনের পুজো দেখলেন। ভোগ খেলেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ধরা পড়ল বিরল সৌভ্রাতৃত্বের ছবি।

মনোজ ও দিন্দা দুজনই থাকেন বাইপাসের ধারের একটি অভিজাত আবাসনে। ক্রিকেট খেলার সময়ই দুই বন্ধু মিলে পরিকল্পনা করে ফ্ল্যাট কেনেন একই আবাসনে। দুই ক্রিকেটারের পারিবারিক বন্ধুত্বও রয়েছে। মনোজ ও তাঁর স্ত্রী সুস্মিতা এবং দিন্দা ও তাঁর স্ত্রী শ্রেয়সী মিলে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন। একে অপরের জন্মদিন সেলিব্রেশন হোক বা কোনও অনুষ্ঠান, দুই জুটিকে এক ফ্রেমেই দেখা যেত।

ক্রিকেট মাঠের বাইরেও অবশ্য দুজনের পারিবারিক বন্ধুত্ব অটুট। রাজনীতি সেখানে প্রবেশ করতে পারেনি। বিধানসভা ভোটে শিবপুরের তৃণমূল প্রার্থী হয়েছিলেন মনোজ। আর ময়নার বিজেপি প্রার্থী হয়েছিলেন দিন্দা। ভোটে জেতার পর মনোজ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। আর দিন্দা হয়ে ওঠেন বিরোধী শিবিরের অন্যতম মুখ। তবে ভোটের প্রচারে কেউ কারও বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি। মুখোমুখি হয়তো লড়াই করেননি। তবু...।

এবিপি লাইভকে মনোজ ও দিন্দা দুজনই জানিয়েছিলেন, রাজনীতিতে নাম লেখানো মানুষের পাশে থাকার উদ্দেশ্যে। সেখানে ব্যক্তিগত বৈরিতার জায়গাই নেই। দুজনই জানিয়েছিলেন যে, পরিস্থিতি যাই হোক না কেন, একে অপরের বিরুদ্ধে একটি শব্দও খরচ করবেন না।

বিরল সেই সৌজন্যের ছবি এখনও অটুট। দুর্গাপুজোয় দুই ক্রিকেটার একসঙ্গে আবাসনের পুজোয় সময় কাটালেন। ভোগ খেলেন। দুই তারকার স্ত্রী সুস্মিতা ও শ্রেয়সীও একসঙ্গে সময় কাটালেন। সন্ধি পুজোও দেখেন দুজনে।

রাজনীতির ময়দানে কার্যত দৃষ্টান্ত তৈরি করে চলেছেন বাংলার সর্বকালের অন্যতম সেরা দুই ক্রিকেটার।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget