এক্সপ্লোর

Deepika Kumari : রাশিয়ার সেনিয়া পেরোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দীপিকা

টোকিও অলিম্পিক্সে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী। রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করেন তিনি।

টোকিও : টোকিও অলিম্পিক্সে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী। রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করেন তিনি। ১/৮ এলিমিনেশন রাউন্ডে ৬-৫ ব্যবধানে সেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা।

খেলার শুরুটা ভালই করেন দুই তিরন্দাজ। কিন্তু, প্রথম থেকেই নিখুঁতভাবে দ্বিতীয় তীর ছুঁড়তে শুরু করেন দীপিকা। চাপে পড়ে যান পেরোভা। পরের সেটে ফের প্রত্যাবর্তন করেন পেরোভা। তৃতীয় সেটে লিড নেন দীপিকা। চতুর্থ সেটে টাই হয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে অবশ্য ফের ঘুরে দাঁড়ান রাশিয়ান। শেষ সেটে ১০-৭ ব্যবধানে এগিয়ে শেষ হাসি হাসেন দীপিকা। এই জয়ের পর পরের ম্যাচে দীপিকার প্রতিপক্ষ হতে পারেন দক্ষিণ কোরিয়ার সান আন অথবা জাপানের রেন হায়াকাওয়া। 

তিরন্দাজিতে অনবদ্য ছন্দে রয়েছেন দীপিকা। এর আগে বুধবার পরপর দুই ম্যাচ জিতে মহিলাদের ব্যক্তিগত বিভাগের শেষ ষোলোয় (১/৮ এলিমিনেশন রাউন্ড) পৌঁছান তিনি।

বুধবার ভরতীয় সময় দুপুর দুটো নাগাদ প্রথম ম্যাচ খেলেন দীপিকা। মহিলাদের ব্যক্তিগত বিভাগে ১/৩২ এলিমিনেশন রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিল ভুটানের কর্মা। তাঁকে ৬-০ হারিয়ে ১/১৬ রাউন্ডে ওঠেন দীপিকা। সেখানে তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার মুসিনো ফার্নান্ডেজ। প্রথম সেট হেরে গিয়েছিলেন দীপিকা। পরের সেটে অবশ্য তিনি ঘুরে দাঁড়ান। সেট জিতে নেন। তৃতীয় সেটও জিতে নেন দীপিকা। তবে চতুর্থ সেট জিতে ৪-৪ করে দেন জেনিফার। তবে স্নায়ুর চাপ সামলে পঞ্চম সেট জিতে ৬-৪ ম্যাচ জিতে নেন দীপিকাই।

এর পর আজ ফের রুদ্ধশ্বাস লড়াই। তাতে সাফল্য ধরে রাখলেন দীপিকা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live
Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget