এক্সপ্লোর

India Schedule, Tokyo Paralympic 2020: জ্যাভলিন, ডিসকাস, শ্যুটিংয়ে পরীক্ষা, প্যারালিম্পিক্সে ভারতীয়দের সোমবারের সূচি

India Schedule, Tokyo Paralympic 2020 Matches List: সোমবারও ভারতের এক ঝাঁক অ্যাথলিটের ভাগ্যপরীক্ষা। জ্যাভলিন থ্রো থেকে শুরু করে ডিসকাস, শ্যুটিং, নামছেন একাধিক অ্যাথলিট। কার, কখন খেলা দেখে নেওয়া যাক।

টোকিও: প্যারালিম্পিক্সে ভারতের রবিবার দিনটা বর্ণময় কেটেছে। টেবিল টেনিসে ভবানিবেন পটেল, হাইজাম্পে নিশাদ কুমারের পর একই দিনে ভারতের তৃতীয় পদক এনেছেন ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমার।

সোমবারও ভারতের এক ঝাঁক অ্যাথলিটের ভাগ্যপরীক্ষা। জ্যাভলিন থ্রো থেকে শুরু করে ডিসকাস, শ্যুটিং, নামছেন ভারতের একাধিক অ্যাথলিট। কার, কখন খেলা, দেখে নেওয়া যাক।

  • সকাল ৬.০৫ - অ্যাথলেটিক্স - পুরুষদের ডিসকাস থ্রো এফ ৫৬ - ফাইনালে ভারতের ওয়াই কাঠুনিয়া
  • সকাল ৭.৩৩ - অ্যাথলেটিক্স - পুরুষদের জ্যাভলিন থ্রো এফ ৪৬ - ফাইনালে ভারতের এস এস গুর্জর
  • ভোর ৫টা - শ্যুটিং - মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ - যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের এ লেখারা
  • সকাল ৭.১৫ - শ্যুটিং - পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ - যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের দীপক
  • সকাল ৬.৩০ - টেবিল টেনিস - মহিলাদের সিঙ্গলস ক্লাস ৬ - ফাইনাল
  • সকাল ৭.১৫ - টেবিল টেনিস - পুরুষদের সিঙ্গলস ক্লাস ৮ - ফাইনাল
  • সকাল ৭.৩০ - ভারোত্তোলন - পুরুষদের ১০৭ কেজি বিভাগ - ফাইনাল
  • সকাল ৯.৩০ - ভারোত্তোলন - মহিলাদের ৮৬ কেজি বিভাগ - ফাইনাল
  • সকাল ১০.০৬ - তিরন্দাজি - মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনাল
  • বেলা ১২.৩০ - ইকোয়েস্ট্রিয়ান - ফ্রিস্টাইল টেস্ট গ্রেড ফোর - ফাইনাল

রবিবার পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ। এশীয় রেকর্ডও ভেঙে দিলেন বিনোদ। ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে বিনোদের থ্রো। তাঁর চেয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করে (১৯.৯৮ মিটার) রুপো জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার সান্দোর ভেলিমির। পোল্যান্ডের কোসেউইচ পিওতর ২০.০২ মিটার ডিসকাস ছুড়ে সোনা জিতে নিয়েছেন।

তবে রবিবার রাতের দিকে আচমকা তাঁর পদক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় ক্রীড়ামহলে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সেই সঙ্গে আচমকাই সংশয় তৈরি হয়েছে বিনোদের পদক প্রাপ্তিকে ঘিরে। তিনি ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরবেন কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে!

কিন্তু কেন? কারণ, বিনোদের শারীরিক প্রতিবন্ধকতার ধরন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ অ্যাথলিটরা। ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টের যোগ্যতা পেয়েছিলেন বিনোদ। যাঁদের পেশিশক্তি ত্রুটিপূর্ণ হয়, তাঁরা এই ইভেন্টে অংশ নিতে পারেন। পাশাপাশি শরীরের কোনও অংশের মুভমেন্ট সঠিক না হলে, অঙ্গ না থাকলে বা দুই পায়ের মাপ সমান না হলে এই ইভেন্টে অংশ নেওয়া যায়। বিনোদের ক্ষেত্রে ২২ অগাস্ট প্যারালিম্পিক্সের আয়োজকরা সেই মাপকাঠি দেখে এফ ৫২ ইভেন্টের জন্য বিনোদকে নির্বাচিত করেছিলেন। তাঁর প্রতিপক্ষরা কী নিয়ে সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। উদ্যোক্তারা শুধু জানিয়েছেন যে, এই ইভেন্টে পদক বিতরণ স্থগিত রাখা হয়েছে। সোমবার সন্ধের দিকে তা দেওয়া হবে।

তবে ভারতের শ্যেফ দ্য মিশন গুরশরণ সিংহ সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত পদক হাতছাড়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

দুবাইয়ে কুলদীপদের কোয়ারেন্টিন শুরু, রিহ্যাব সেরে এই সপ্তাহেই যোগ দেবেন শুভমন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget