এক্সপ্লোর

Suhas Wins Silver: প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে রুপোর পদক জিতলেন সুহাস ইয়েথিরাজ

টোকিওতে চলতি প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের

টোকিও: টোকিওতে চলতি প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics) ফের সাফল্য ভারতের।প্যারালিম্পিকের শেষদিন রবিবার উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধনগরের জেলাশাসক  সুহাস এল ইয়েথিরাজ (Suhas Yathiraj) রুপোর পদক জিতলেন। তাঁর সাফল্যের মধ্যে দিয়েই চলতি প্যারালিম্পক্সের শেষদিনে অভিযান শুরু হয় ভারতের। বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা সুহাস আজ ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলস এসএল ৪ ইভেন্টে সোনার পদকের ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরও ফ্রান্সের এল মাজুরের কাছে ২১-১৫, ১৭-২১ ও ১৫-২১ –এ হেরে যান।তবে হারলেও তিনি ভারতের হয়ে প্যারালিম্পক্সে ইতিহাস গড়লেন। 

এর আগে গতকাল সেমিফাইনালে অনায়াসে প্রতিপক্ষকে  হারিয়ে ফাইনালে উঠেছিলেন সুহাস। ইন্দোনেশিয়ার ফ্রেডি সেটিয়াওয়ানকে মাত্র ৩১ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে ২-০ তে হারিয়েছিলেন। সুহাস প্রথম সেট ২১-৯ জিতেছিলেন। দ্বিতীয় সেটে সেটিয়াওয়ান কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দ্বিতীয় সেটও ২১-১৫ তে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন সুহাস।

ফাইনালে প্রথম সেট জিতলেও ৩৬ বছরের ভারতীয় প্রতিযোগী সেই লিড ধরে রাখতে পারেননি। পরপর দুটি সেটে হেরে যান। ফলে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। তবে বিশ্বের এক নম্বর প্রতিপক্ষর বিরুদ্ধে সুহাস দুরন্ত লড়াই সবার নজর কেড়ে নিয়েছে। প্যারালিম্পিক্সে প্রথম আইএএস অফিসার হিসেবে অংশ নিয়েই দেশকে আরও একটি চমকপ্রদ সাফল্য এনে দিলেন তিনি।

এবারের প্যারালিম্পিক্সে অভূতপূর্ব ফলাফল করেছে ভারত। এখনও পর্যন্ত  ৪টি সোনা-সহ ১৮টি পদক জিতেছেন ভারতের অ্যাথলিটরা। 

টোকিও প্যারালিম্পিক্সের আগে ভারতের ছিল ১২ পদক। এখনও পর্যন্ত তা বেড়ে হয়েছে ৩০। ভারতের স্পোর্টস ও প্যারা-স্পোর্টসের ক্ষেত্রে তা প্রকৃতপক্ষেই অত্যন্ত ইতিবাচক।

গতকাল  শ্যুটিং থেকে সোনা ও রুপো জয় করেছিল ভারত। মিক্সড ৫০ মিটার পিস্তলে সোনার পদক জিতেছিলেন মনীশ নারওয়ালের।একই ইভেন্টে রুপো জয় করেন সিংহরাজ আধানা।শনিবার দেশকে গর্বের মুহূর্ত উপহার দেন প্রমোদ ভগৎও । গতকাল ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জেতেন ভারতীয় শাটলার।

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget