এক্সপ্লোর

Tom Curran: আইপিএলে দল পেয়েই বিতর্কে, আম্পায়ারকে ভয় দেখিয়ে চার ম্যাচ নির্বাসিত ইংরেজ ক্রিকেটার

BBL: মাঠে আম্পায়ারকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে বিগ ব্যাশ লিগে তিনি যে দলের হয়ে খেলেন, সেই সিডনি সিক্সার্স এই শাস্তির বিরুদ্ধে আবেদন করবে বলে জানিয়েছে।

সিডনি: তিনি আইপিএলে (IPL) দল পেয়েছেন ৪৮ ঘণ্টাও কাটেনি। ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছে তাঁকে। তারই মাঝে বিতর্কে জড়ালেন ইংরেজ ক্রিকেটার। গুরুতর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। একেবারে চার ম্যাচ নির্বাসিত হলেন!

ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারানকে (Tom Curran) বিগ ব্যাশ লিগের (BBL) চার ম্যাচে নির্বাসিত করা হয়েছে। মাঠে আম্পায়ারকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে বিগ ব্যাশ লিগে তিনি যে দলের হয়ে খেলেন, সেই সিডনি সিক্সার্স এই শাস্তির বিরুদ্ধে আবেদন করবে বলে জানিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লেভেল থ্রি ভেঙেছেন কারান। লনসেস্টনে সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেনস ম্যাচের আগের ঘটনা। ১১ ডিসেম্বর ছিল সেই ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ম্যাচের আগে ওয়ার্মা আপের সময় রান আপ নিচ্ছিলেন কারান। এবং দৌড়ে ঢুকে পড়ছিলেন পিচের বিপজ্জনক জায়গায়। সেই সময়ই মৌখিকভাবে তাঁকে নিষেধ করেন আম্পায়ার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তারপরেও শোনেননি কারান। তিনি পিচের অন্য প্রান্তে গিয়ে একইরকম রান আপ নিতে শুরু করেন। এবং ফের পিচের মধ্যে ঢুকে যান। যাতে করে আম্পায়ার বাধ্য হন স্টাম্পের পিছনে দাঁড়িয়ে পড়তে। যাতে কারানকে বাধা দেওয়া যায়।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, আম্পায়ার কারানকে পিচ থেকে সরে যেতে বলেন। কিন্তু ফুটেজে দেখা গিয়েছে, কারানই পাল্টা আম্পায়ারকে সরে যেতে বলেন। সিএ বিবৃতিতে লিখেছে, 'কারান তারপর প্র্যাক্টিস রান আপ ধরে দৌড়তে শুরু করেন। সোজাসুজি আম্পায়ারের দিকে দৌড়ে যান। যিনি বোলিং ক্রিজে কারানের মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন। কোনওমতে সংঘর্ষ এড়ান আম্পায়ার।'              

কারানকে ৪ ম্যাচে নির্বাসিত করা হয়েছে। অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স, সিডনি থান্ডার ও ব্রিসবেন হিটের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি। বিবিএলে প্রত্যেক দল ১০টি করে ম্যাচ খেলে। ৪ ম্যাচের নির্বাসন হলে বড় ধাক্কা হবে সিডনি সিক্সার্সের কাছে। সিডনি সিক্সার্সের প্রধান ব়্যাচেল হেইন্স জানিয়েছেন, তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবেন।              

আরও পড়ুন: ৩ জন একসঙ্গে খেললেই ভয় পাবে প্রতিপক্ষ! কেকেআর সমর্থকদের জন্য আশার কথা শোনালেন গম্ভীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget