এক্সপ্লোর

অভিষেক টেস্টেই দুরন্ত হাফসেঞ্চুরি ময়াঙ্কের, পূজারা-কোহলির জুটিতে ভর করে বড় রানের পথে ভারত

মেলবোর্ন: #মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম দিনের শেষে ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির ব্যাটিংয়ে ভর করে ভালো জায়গায় ভারত। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২১৫। পূজারা ৬৮ এবং কোহলি ৪৭ রানে অপরাজিত রয়েছেন। পূজারা ২০০ বল খেলেছেন। কোহলি খেলেছেন ১০৭ বল। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ভারতের স্কোরবোর্ডে এখনও পর্যন্ত ৯২ রান যোগ হয়েছে। ১২৩ রানে ময়াঙ্ক আউট হওয়ার পর ইনিংস এগিয়ে নিয়ে চলেছেন পূজারা ও কোহলি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ২ উইকেট নিয়েছেন। #ময়াঙ্কের পর হাফসেঞ্চুরি চেতেশ্বর পূজারারও। টেস্টে তাঁর এটি ২১ তম হাফসেঞ্চুরি।চা-পানের বিরতির পর হাফসেঞ্চুরি পূরণ করলেন তিনি। নিজস্ব ছন্দে খেলছেন অধিনায়ক বিরাট কোহলি। চা পানের বিরতির আগে ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭৬ ওভারের শেষে ভারতের রান ২ উইকেটে ১৮৬। কোহলি ৩৫ ও পূজারা ৫৭ রানে ব্যাট করছেন। #অভিষেকে সেঞ্চুরি হল না ময়াঙ্কের। ৭৬ রানে আউট হলেন তিনি। ১২৩ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হল। ১৬১ বলে ৭৬ রানের ইনিংস খেলে আউট হলেন ময়াঙ্ক। তাঁর ইনিংস সাজানো ৮ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে। অভিষেকেই উজ্জ্বল ময়াঙ্ক আগরওয়াল। ইতিমধ্যেই ঝলমলে হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওপেন করতে নেমে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন ময়াঙ্ক। তাঁর সাবলীল ব্যাটিংয়ে ভর করে ভারতের শুরুটা ভালো হয়েছে। যদিও সঙ্গী ওপেনার হনুমা বিহারি বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি।তবে ধৈর্য্য ধরে খেলেছেন। ২৫ বল খেলে প্রথম রান করেন তিনি।  এরপর  ৬৬ বল খেলে ৮ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে যান হনুমা। ৪০ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। এরপর থেকে ময়াঙ্ক ও চেতেশ্বর পূজারার জুটি ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যায়। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ১ উইকেটে ৫৭। ময়াঙ্ক ৩৪ ও পূজারা ১০ রানে অপরাজিত ছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির পর আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের প্রথম ম্যাচেই অর্ধশতরান সম্পূর্ণ করেন ময়াঙ্ক। নাথন লায়নের বলে বাউন্ডারি মেরে অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। ৪৪.৩ ওভারে ভারতের ১০০ রান সম্পূর্ণ হয়। ময়াঙ্ক ৫৫ এবং পূজারা ৩১ রানে ব্যাট করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget