এক্সপ্লোর

Neeraj Chopra: ফ্যানেদের জন্য খারাপ খবর শোনালেন নীরজ, আর জ্যাভলিন নিয়ে নামবেন না?

Neeraj Chopra Social Media Post: কিন্তু সেখানেই চোট নিয়েই। এবার জ্যাভলিনকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী।

নয়াদিল্লি: চোট-আঘাত বারবার ভুগিয়েছে তাঁকে। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর তাঁকে ঘিরে দেশবাসীদের প্রত্যাশার পারদ বেড়েছে। প্যারিস অলিম্পিক্সের মঞ্চে সোনা না এলেও রুপো জিতেছেন। তাও আবার চোট নিয়েই। ডায়মন্ড লিগেও চোট নিয়ে রুপো জিতেছেন। কিন্তু সেখানেই চোট নিয়েই। এবার জ্যাভলিনকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী।

নীরজ নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানেই এই ঘোষণা করেছেন। না না, চমকে যাওয়ার মত কিছু নেই। মাত্র ২৬ বছর বয়সে কি খেলা থেকে সরে যাচ্ছেন, এমনটা ভাবার কিছু নেই। আসলে সাময়িক বিরতি নিচ্ছেন নীরজ। চলতি বছরে আর কোনও ইভেন্টে তিনি খেলতে নামবেন না, এই বার্তাটিই তাঁর ভক্তদের উদ্দেশে জানিয়েছেন নীরজ। এমনকী সোশ্যাল মিডিয়ায় হাতের স্ক্যান রিপোর্টটিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে বাঁ হাতের হাড়ে চিড় ধরেছে। আসলে অনুশীলনের সময়ই এমনটা হয়েছিল। কিন্তু তা নিয়েই ডায়মন্ড লিগের ফাইনালে নেমেছিলেন নীরজ। নিজের সোশ্য়াল মিডিয়ায় নীরজ লিখেছেন, ''আমার ২০২৪ মরশুম শেষ হল। সারা বছরের সফরটা পেছনে ফিরে শিখলাম। মানসিকতায় অনেকটা উন্নতি করেছি। আমি অনুশীলন করতে গিয়ে আহত হয়েছিলাম। এক্স-রে রিপোর্ট বলছে যে আমার বাঁ-হাতের চতুর্থ মেটাকার্পাল হাড়ে চিড় ধরেছে। কিন্তু আমার দলের সাহায্য়ে আমি ব্রাসেলসে অংশগ্রহণ করতে পেরেছি। এটাই ছিল আমার বছরের শেষ প্রতিযোগিতা। আমি ট্র্যাকেই মরশুম শেষ করতে চেয়েছিলাম। পুরোপুরি ফিট হয়ে ফিরে আসতে প্রস্তুত। আপনাদের এই উৎসাহের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ২০২৪ আমাকে একজন ভালো অ্যাথলিট এবং ব্যক্তি বানিয়েছে। ২০২৫ সালে আবার দেখা হবে।''

এদিকে, ডায়মন্ড লিগের ফাইনালে মাত্র ১ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া করতে হল প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ীকে। নিজের সেরা থ্রোয়ে ৮৭.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করেন। এর আগে ২০২২ সালে প্রথমবার কোনও ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ চোপড়া। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স প্যারিস অলিম্পিক্সে সোনা ব্রোঞ্জ জিতেছিলেন। এবার ডায়মন্ড লিগে সোনা জিতলেন পিটার্স। তিনি ৮৭.৮৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন। ২০২৩ সালের ইউরোপিয়ান গেমস চ্যাম্পিয়ন জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৫.৯৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget