এক্সপ্লোর

IND vs BAN: ম্যাচের পরতে পরতে নাটক, সাফ চ্যাম্পিয়নশিপে যুগ্মজয়ী ভারত-বাংলাদেশ

U19 Womens SAFF Championship: এরপর ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে রেফারি সিদ্ধান্ত নেন যে এই ম্যাচে টস করে বিজয়ী ঘোষণা করা হবে। টস করা হলে সেখানে বাংলাদেশ হেরে যায়।

ঢাকা: অনূর্ধ্ব ১৯ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে যুগ্মভাবে বিজয়ী ভারত, বাংলাদেশ। ম্যাচে পরতে পরতে ছিল নাটকীয় মুহূর্ত। নির্ধারিত সময়ে দুটো দলই একটি করে গোল করে। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়নি। এরপর ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে রেফারি সিদ্ধান্ত নেন যে এই ম্যাচে টস করে বিজয়ী ঘোষণা করা হবে। টস করা হলে সেখানে বাংলাদেশ হেরে যায়। আর এরপরই শুরু হয় নতুন নাটক। বাংলাদেশের ফুটবলাররা এই ফলে সন্তুষ্ট হতে পারেননি। তাঁরা বিষয়টি নিয়ে ম্যাচ কমিশনারের কাছে অভিযোগও জানান। পরে সিদ্ধান্ত বদল করা হয়। 

এদিকে ভারতীয় দল এই বিষয়টি কোনওভাবেই মেনে নিতে পারেনি। তারা মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। দীর্ঘ আড়াই ঘণ্টা প্রায় এভাবে চলার পর ঘোষণা করা হয় যে ভারতীয় দলের ফুটবলাররা না ফিরলে বাংলাদেশকেই জয়ী ঘোষণা করে দেওয়া হবে। অবশেষে ভারতীয় দল মাঠে ফিরে আসে ফের। আর যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয় ২ দলকে। কিন্তু কেন এমনটা হল?

ম্যাচের শুরুতে ৮ মিনিটের মাথায় এদিন প্রথমে ভারতীয় দল এগিয়ে যায়। দলের হয়ে গোল করেন শিবানী। এরপর পুরো ম্যাচে কোনও দলই আর গোল করতে পারেনি। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত মিনিটের বাংলাদেশের হয়ে গোলশোধ করেন সাগরিকা। ম্যাচ টাইব্রেকারে পৌঁছলে সেখানে দুই দলই ১১টি করে শট মারে। কিন্তু ফল নির্ধারণ করা সম্ভব হয়নি। শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে টসের মাধ্যমে বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে। এরপরই যাবতীয় বিতর্কের শুরু।  

পুরস্কার বিতরণী মঞ্চে ভারতীয় দলের অধিনায়ক ও সহ অধিনায়ক ছাড়া কাউকেই দেখা যায়নি। গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ ভারতীয় ফুটবল মহল। এমন ঘটনা যে বেনজির তা বলাই যায়। 

এর আগে, নেপালকে ৪-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ভারতীয় মেয়েদের ক্রমাগত আক্রমণের সামনে আত্মসমর্পণ করে নেপালের মেয়েরা। ভারতের হয়ে নেহা একাই দুটো গোল করেন। এছাড়া বাকি দুটো গোল করেন সুলঞ্জনা ও রেমারুয়াতপুই। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে এবার মুখোমুখি হবে ভারতীয় দল। বাংলাদেশ এবারের টুর্নামেন্টে আয়োজক দেশ। তাই মাঠে নামার আগে নিঃসন্দেহে তারা বাড়তি সুবিধে নিয়ে মাঠে নামতে চলেছে। রাউন্ড রবিন লিগের প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দেয় ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হারের স্বাদ পায় তারা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget