এক্সপ্লোর

UEFA Champions League: পিএসজি-র হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসির প্রথম ম্যাচ ড্র

গোলের বন্যা বয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ও আর বি লিপজিগের ম্যাচে। ৬-৩ গোলে জয় পেয়েছে ম্যান সিটি। ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এসি মিলানকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল।

ফ্ল্যান্ডার্স (বেলজিয়াম): নতুন দল পিএসজি-র হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে নেমে কিছুটা হতাশ হয়েই মাঠ ছাড়তে হল লিওনেল মেসিকে। তিনি গোল পেলেন না, হলুদ কার্ড দেখতে হল। তাঁর দলও জয় পেল না। বেলজিয়ামের দল ক্লাব ব্রাগের সঙ্গে ১-১ ড্র করল পিএসজি। ১৫ মিনিটে গোল করে পিএসজি-কে এগিয়ে দেন অ্যান্ডার হেরেরা। তবে ২৭ মিনিটেই ক্লাব ব্রাগের হয়ে সমতা ফেরান হান্স ভ্যানাকেন। এরপর আর কোনও গোল হয়নি।

মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকাখচিত দলের সামনে অনামী ক্লাব ব্রাগে খাতায়-কলমে নেহাতই ছোট দল। কিন্তু তাদের সঙ্গেই ড্র করতে হল মেসিদের। হেরেরার গোলে শুরুটা ভাল করে পিএসজি। কিন্তু তারপর পাল্টা লড়াই করে এক পয়েন্ট ছিনিয়ে নিল ক্লাব ব্রাগে।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে এই প্রতিযোগিতার ইতিহাসে সবচয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদ। ৮৯ মিনিটে একমাত্র গোল করেন রডরিগো।

অন্য ম্যাচে এসি মিলানকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। ৯ মিনিটে আত্মঘাতী গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ফিকায়ো টমোরি। তবে প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফেরে মিলান। ৪২ মিনিটে সমতা ফেরান আন্তে রেবিচ। এর ২ মিনিট পরেই মিলানকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই অবশ্য ম্যাচের পরিস্থিতি বদলে যায়। ৪৮ মিনিটে সমতা ফেরান মহম্মদ সালাহ। ৬৯ মিনিটে লিভারপুলের হয়ে জয়সূচক গোল করেন জর্ডান হেন্ডারসন।

গোলের বন্যা বয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ও আর বি লিপজিগের ম্যাচে। ৬-৩ গোলে জয় পেয়েছে ম্যান সিটি। লিপজিগের হয়ে হ্যাটট্রিক করেন ক্রিস্টোফার এনকুনকু। ম্যান সিটির হয়ে গোল করেন নাথান অ্যাকে, রিয়াদগ মাহরেজ, জ্যাক গ্রিলিশ, জোয়াও ক্যানসেলো, গ্যাব্রিয়েল জেসুস। লিপজিগের নর্ডি মুকিয়েলে আত্মঘাতী গোল করেন।

বেসিকতাসকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বরুশিয়ার হয়ে গোল করেন জুড বেলিংহ্যাম ও আর্লিং হ্যালান্ড। বেসিকতাসের হয়ে একমাত্র গোল করেন ফ্রান্সিসকো মন্টেরো।

স্পোর্টিং লিসবনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আয়াক্স। একাই চার গোল করেন সেবাস্তিয়ান হ্যালার। অপর গোলটি করেন স্টিভেন বারগুইস। লিসবনের হয়ে একমাত্র গোল করেন পলিনহো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

Paper Leak News | 'নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেওয়া উচিত নিট প্রশ্নফাঁসে বিল আনার জন্য', সংসদে আক্রমণ পিএমও-র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের
NEET-Delhi Protest News | ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, আপনারা পেলেট গান ব্যবহার করছেন। পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিল?
NEET Protest News | সরকারি রেকর্ডেই ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার | ABP ANANDA LIVE
Japan Earthquake News | ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১
NEET Protest News | নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget