এক্সপ্লোর

UEFA Nations League: ইতালির কাছে হেরে অবনমিত হল ইংল্য়ান্ড, হাঙ্গেরির বিরুদ্ধে পরাজিত হল জার্মানিও

England Football Team: আট বছরে প্রথমবার টানা পাঁচ ম্যাচ জিততে ব্যর্থ হল থ্রি লায়ান্সরা। তাদের দখলে মাত্র দুই পয়েন্ট রয়েছে।

নয়াদিল্লি: উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) হাঙ্গেরির স্বপ্নের দৌড় অব্যাহত। গত ম্যাচে ইংল্যান্ডকে (England Football Team) হারিয়েছিল হাঙ্গেরি এবার জার্মানদের (Germany Football Team) মাত দিলেন পিটার গুলাচিরা। ১-০ স্কোরলাইনে জিতল হাঙ্গেরি। অপরদিকে, ইতালির বিরুদ্ধে একই ব্যবধানে পরাজিত হল ইংল্যান্ড। এই পরাজয়ের ফলে নেশনস লিগের শীর্ষস্তর থেকে অবনমিত হয়ে গেলেন হ্যারি কেনরা।

জয়হীন ইংল্যান্ড

ইউরোর দুই ফাইনালিস্ট দলের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে আজুরিদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন জিয়াকমো রাস্পাদোরি। ইতালিয়ান তারকা লিওনার্দো বোনুচ্চির এক লম্বা পাসকে দুর্দান্তভাবে নিজের নিয়ন্ত্রণে এনে বক্সের একেবারে কর্নার থেকে শট নিয়ে জালে বল জড়িয়ে দেন। একাধিক ইংল্যান্ড ডিফেন্ডার ওই স্থানে উপস্থিত থাকলেও, তাদের করার মতো তেমন কিছুই ছিল না। এর পরাজয়ের ফলে অবনমিত হয়ে গেল ইংল্যান্ড। আট বছরে প্রথমবার টানা পাঁচ ম্যাচ জিততে ব্যর্থ হল থ্রি লায়ান্সরা।

জার্মানির হার

ইংল্যান্ডের মতো অবনমিত না হলেও, জার্মানির অবস্থাও খুব একটা ভাল নয়। এদিন হাঙ্গেরির অধিনায়ক তথা তারকা ফরোয়ার্ড অ্যাডাম সালাই ১৭ মিনিটে এক চোখধাঁধানো ব্যাকহিল থেকে গোল করেন। কর্নার থেকেই সালাই বল পায়ে পেয়ে গোল করেন। ম্যানুয়েল ন্যুয়ারের অনুপস্থিতিতে জার্মান দলের অধিনায়কত্ব করা থমাস মুলার সালাইকে মার্ক করতে হালকা ভুল করেন এবং সেই ভুলের খেসারতই দিতে হয় জার্মানিকে। এই ম্যাচের পর নেশনস লিগের গ্রুপ ৩-এ সবাইকে চমকে দিয়ে শীর্ষে রয়েছে হাঙ্গেরি। তাদের দখলে ১০ পয়েন্ট।

Hungary win in Germany as Italy relegate England...

All the results 👇👇👇#NationsLeague pic.twitter.com/Hk41fhyEjR

— UEFA Nations League (@EURO2024) September 23, 2022

">

আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। ছয় পয়েন্ট নিয়ে তিনে জার্মানি ও মাত্র দুই পয়েন্ট রয়েছে অবনমিত হয়ে যাওয়া ইংল্যান্ডের দখলে। গ্রুপের শেষ ম্যাচে ইতালি ও হাঙ্গেরি একে অপরের মুখোমুখি হবে। জার্মানি খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রসঙ্গত, বসনিয়া অ্যান্ড হান্সিগোভিনা মন্টিনিগ্রোকে ১-০ হারিয়ে লিগ এ-তে উঠে এল। অপরাজিত জর্জিয়া ২-০ গোলে হারায় নর্থ ম্যাসাডোনিয়াকে।  

আরও পড়ুন: সবচেয়ে বেশি বয়সে গোল, ফ্রান্সের হয়ে রেকর্ড জিহুর, নেশনস লিগে আজও ধুন্ধুমার লড়াই

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget